মোটা হওয়ার জন্য যারা body mass gainer খেয়েছেন তারা জানান?
3 Answers
আমি নিজে ব্যাবহার করিনি
তবে পারিপার্শিক অভিজ্ঞতার আলোকে বলছি-- ফালতু!!!
এতে ক্ষতি ছাড়া কোন লাভ নেই।
স্বাস্থ বাড়ানোর জন্য কোন ঔষধ খাওয়া ঠিক না,
এসব ঔষধে পার্শপ্রতিক্রিয়া থাকে,আপনার লাভের চেয়ে ক্ষতি
হবে,স্বাস্থ বাড়ানোর জন্য আপনি প্রতিদিন ভিটামিন যুক্ত
খাবার খান,প্রতিদিন দুধ,ডিম,কলা,ও ফাস্টফুড খাবার খাবেন,
ঠিকমতো ঘুমাবেন,খাবার ৩/৪ বার খাবেন, পানি বেশি বেশি
খাবেন, স্বাস্থহল আল্লাহ পাকের দান,আপনি নিয়ম মেনে চললেই
আপনার স্বাস্থ বাড়বে।
এই এধরণের ঔষধ খাওয়া উচিত নয়। এগুলোর সাথে স্টেরয়েড মিশ্রিত উপাদান আছে। এগুলো সেবন করলে খাওয়ার অতিরিক্ত রুচি বেড়ে যায়, ফলে স্বাভাবিকের চেয়ে অনেক বেশি খাওয়া দাওয়া হয়, এতে করে শরীরের পানি ও চর্বি জমে শরীর সাময়িক মোটা দেখাবে, এতে শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গ সমূহ লিভার কিডনির জন্য ক্ষতিকর হতে পারে। এটি খাওয়া বন্ধ করলে আবার চিকন হয়ে যাওয়া, অরুচি, খিটখিটে মেজাজ ঘুমের সমস্যা, স্বাভাবিক খাওয়ার রুচি ও চাহিদা কোন টাই থাকবেনা, বিষন্নতার মতো উপসর্গ দেখা দিবে। কোনো রেজিস্টার্ড চিকিত্সক কাউকে এই ধরণের ঔষধ সেবনের পরামর্শ দেয়না।