2 Answers
আপনার তো জানার মধ্যে ভুল আছে!
আপনি বুঝাতে চাইছেন এইচ আইভি 10
বছর সুপ্ত অবস্থায় থাকে কিন্তু ধরা পড়েনা!
এটা সম্পূর্ণ ভুল ধারণা।
10 বছর সুপ্ত অবস্থায় থাকতে পারে এর
মানে হলো কোন লক্ষণ ছাড়াই 10 বছর
সুপ্ত অবস্থায় থাকতে পারে। যদি আপনি এরি
মাঝে পরীক্ষা করান বা আক্রান্ত হওয়ার 3 মাস পর পরীক্ষা করেন তাহলে নিশ্চিত জেনে যাবেন আপনি এইচ আইভিতে আক্রান্ত কিনা।
HIV ভাইরাস এর লক্ষণ প্রকাশ করতে, অর্থাৎ AIDS সৃষ্টি করতে সর্বোচ্চ ১০ বছর সময় নেয়। HIV ভাইরাস দেহে প্রবেশ করেই বংশবৃদ্ধি শুরু করে। প্রাথমিকভাবে দেহের ডিফেন্সিভ সিস্টেম এর মোকাবেলা করে, ফলে এটি দ্রুত কোনো রোগের লক্ষণ প্রকাশ করার পর্যায়ে পৌঁছায়না। যার ইমিউন সিস্টেম যত শক্তিশালী তার ক্ষেত্রে এই সময় তত দীর্ঘ হয়।
WHO এর নির্দেশিকা অনুযায়ী ৮৪ দিন পর প্রচলিত যেকোনো টেস্টের মাধ্যমে দেহে উপস্থিত এন্টিবডি শণাক্ত করে HIV নির্ণয় করা যায়। তাই সাধারণত সম্ভাব্য সংক্রমণের ৩ মাস পর টেস্ট করানো হয়। এই টেস্ট রিপোর্ট ৯৯.৯৯% সঠিক বলে মনে করা হয়। তবুও সন্দেহ থেকে থাকলে বা বলতে পারেন সাবজেক্টের ভয় পুরোপুরি দূর করতে ৩ বছর পর আরেকবার টেস্ট করার পরামর্শও দেয়া হয়।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy