ডাক্তার বলেছে আমার শরীরে নাকি রক্ত কমে গিয়েছে।এখন কোন কোন খাবার খেলে রক্ত তাড়াতাড়ি পুরন হবে?

ডাক্তার বলেছে আমার শরীরে নাকি রক্ত কমে গিয়েছে।এখন কোন কোন খাবার খেলে রক্ত তাড়াতাড়ি পুরন হবে।
4614 views

2 Answers

রক্তশুন্যতা দূর করার কিছু ঘরোয়া উপায়।

রক্তশূন্যতা প্রতিরোধে ডুমুর ফল

দেহের রক্তশূন্যতা প্রতিরোধে প্রতিদিন ৩-৪ টি ডুমুর ফল খেতে পারেন

ভিটামিন বি-১২ প্রতিদিন

রক্তশূন্যতা প্রতিরোধে প্রতিদিন ভিটামিন বি-১২ খেতে পারেন।

আয়রণ জাতীয় খাবার অথবা আয়রন

রক্তশূন্যতায় ভুগছেন এমন কোন ব্যক্তির এই সমস্যা হওয়ার প্রথম কারণ হল তার দেহে আয়রণের অভাব। তাই প্রতিদিনের খাদ্য তালিকায় আয়রণ যুক্ত খাবার রাখুন কিংবা ডাক্তারের পরামর্শ অনুযায়ী আয়রণ পিল খেতে পারেন।

ইপসাম সল্ট দিয়ে গোসল করুন

গোসল করার জন্য পরিমাণ মত পানি নিয়ে তাতে একটু ইপসাম সল্ট মিশিয়ে সেই পানি দিয়ে গোসল করুন। আর যদি এই উপায়ে গোসল করতে ভালো না লাগে তাহলে আপনার পা চুবিয়ে রাখুন ইপসাম সল্ট মেশানো পানিতে।

ঠাণ্ডা পানি দিয়ে গোসল করুন

প্রতিদিন অন্তত দুইবার ঠাণ্ডা পানি দিয়ে গোসল করুন। দেহে রক্তশূন্যতা দুর করার জন্য এটি খুব ভালো সমাধান।

রক্ত সঞ্চালন বৃদ্ধির জন্য দেহ মালিশ করুন

দেহ মালিশ করলে রক্ত সঞ্চালন বৃদ্ধি পায়। তাই প্রতিদিন আপনার দেহের হাত, পা, বাহু ম্যাসেজ করুন রক্তশূন্যতা দূর করতে।

প্রতিদিন ২-৩ টি আপেল খান

ফলে অনেক বেশি পরিমানে আয়রণ থাকে। তাই সরাসরি আয়রণ গ্রহণ করতে প্রতিদিন ২-৩ টি আপেল খেতে ভুলবেন না।

ভিটামিন সি জাতীয় ফল প্রতিদিন

আমাদের দেহে রক্ত কোষ তৈরিতে ভিটামিন সি জাতীয় যে কোন ফল এর উপকারিতা অনেক বেশি। তাই প্রতিদিন ভিটামিন সি জাতীয় ফল খাওয়া উচিত দেহের রক্তশূন্যতা দূর করার জন্য।

রক্তশূন্যতা দূর করবে মধু

সুস্বাস্থ্যের জন্য মধুর উপকারিতার কথা আমাদের সবারই জানা। তাই দেহের রক্তশূন্যতা দূর করতে প্রতিদিন ১ চামচ মধুর সাথে পরিমাণ মত লেবুর রস মিলিয়ে পান করুন।

কফি পান করা থেকে বিরত থাকুন

কফিতে ক্যাফেইন এর পরিমাণ অনেক বেশি থাকে আমাদের দেহের জন্য অনেক ক্ষতিকর। তাই কফি আপনার নাগালের বাইরে রাখুন।

যদি আপনি রক্তশূন্যতায় ভুগে থাকেন তাহলে প্রতিদিন আপনি কী খাচ্ছেন তার প্রতি নজর দিন। প্রতিদিনের খাদ্য তালিকায় প্রচুর পরিমানে সবজি ও ফল রাখুন।

ফল ও সবজির ভিটামিন ও আয়রণ আপনার দেহকে সুস্থ রাখতে সাহায্য করবে। আপনি যদি সবসময় স্বাস্থ্যকর খাবার খান তাহলে দেহে রক্তশূন্যতা সমস্যা থেকে আপনি অনেক দূরেই থাকবেন।। 

(সংগৃহীত)

4614 views Answered

তাড়াতাড়ি রক্ত পুরন করতে দুধ একটি আদর্শ খাবার।দুধে আছে প্রচুর ভিটামিন ও প্রোটিন।আয়রণের পরিমাণ না থাকলেও অধিকাংশ ভিটামনের বি দুধে উপস্থিত আছে। তাছাড়া দুধে আরো আছে পটাশিয়াম ও ক্যালসিয়াম।

শাক সবজি : সবজির ভিতর কচু শাক, কচুর লতি, কচু, পালং শাক, বিট, লেটুস, ব্রকোলি, ধনিয়া পাতা এবং পুদিনা পাতা ইত্যাদি খেলে শরীরের রক্তসল্পতা দূর হয়।কারণ উপরোক্ত শাক সবজিগুলোতে প্রচুর পরিমাণে আয়রণ, ভিটামিন বি-১২ , ফলিক এসিড ছাড়াও আরো অনেক উপাদান উপস্থিত।

কলিজা : যারা রক্ত সল্পতায় ভুগছেন তারা বেশি করে কলিজা খান।অনেকে আছেন কলিজা পছন্দ করেন আবার অনেকে করেন না, তবে মনে রাখবেন কলিজা রক্তসল্পতা দূরীকরনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

মধু : রক্তসল্পতা দূরীকরণে আর একটি খাবার হলো মধূ। মধুতে রয়েছে আয়রন, কপার ও ম্যাঙ্গানিজ।যেগুলো শরীরের হিমোগ্লোবিন প্রস্তুত করে।

ফল : আয়রণ সমৃদ্ধ ফল যেমন আপেল, টমেটো ইত্যাদি খেলে রক্তসমল্পতা দূর হয়।যারা ফল খেতে পছন্দ করেন না, তার প্রয়োজনে আপলে ,টমেটোর জুস করে খেতে পারেন।

4614 views Answered

Related Questions

Next steps