1 Answers

যা যা হতে পারবেনঃ ১. বিসিএস: বাংলাদেশে সবচেয়ে প্রেস্টিজিয়াস চাকরি হচ্ছে বিসিএস। আর সরকারি এই শীর্ষ পর্যায়ে কাজ করতে কোনো নির্দিষ্ট সাবজেক্টের স্নাতকদের অগ্রাধিকার দেয়া হয় না। কারণ, সরকার ভালোভাবেই জানে, দেশের সুষম উন্নয়নে প্রতিটি জ্ঞানভাণ্ডারই গুরুত্বপূর্ণ। ২. অন্যান্য সরকারি চাকরি: এক্ষেত্রেও একই ব্যাখ্যা প্রযোজ্য। পিএসসি’র সার্কুলারগুলোতে খেয়াল করলে দেখবেন, সেখানে কোনো নির্দিষ্ট বিষয় চাওয়া হয় না। ৩. শিক্ষকতা: দর্শন পড়ে এই বিভাগে যেকোনো সরকারি বিশ্ববিদ্যালয়ে চাকরি পাওয়ার আছে সুবর্ণ সুযোগ। তাছাড়া, সরকারি বা বেসরকারি কলেজে HSC লেভেলে লেকচারার পদেও আপনি স্নাতক পাশ করেই যোগদান করতে পারেন। ৪. সাংবাদিকতা: দর্শন পড়ে বাড়তি সুবিধা হলো চিন্তার স্বাধীনতা অর্জন। এ বিষয়ে পড়াশুনা করলে লেখালিখির ওপর দখল আনা আপনার জন্য অনেক সহজ হয়ে উঠবে। ফলে জনপ্রিয় প্রিন্ট মিডিয়ায় চ্যালেঞ্জিং পেশায় অংশগ্রহণ করার সুযোগ থাকছে আপনার জন্য। ৫. গবেষক: দেশে ও দেশের বাইরে গবেষণা প্রতিষ্ঠানগুলো গবেষক হিসেবে অংশগ্রহণ করতে পারেন। একটু চোখ-কান খোলা রাখলে বাইরের বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ নিয়ে যাওয়ার সুযোগও হাতছানি দিচ্ছে আপনাকে। ৬. কন্সালটেন্ট: ব্যবসায়ীক নীতি নির্ধারণ, ব্যক্তিগত সমস্যা সমাধান ইত্যাদি ক্ষেত্রে নিজেই খুলে ফেলতে পারেন একটি পরামর্শদাতা প্রতিষ্ঠান। ৭. আইনজীবী: আপনি চাইলে পাশাপাশি আইন পরাশুনার মাধ্যমে একজন আইনজীবী হতে পারবেন। এক্ষেত্র আপনার দর্শন বিষয়ের জ্ঞান আপনাকে অনেকটাই সাহায্য করবে। ৮. সরকারি ব্যাংক: ব্যাংকার হতে চান? ভাবছেন দর্শন পড়ে কিভাবে ব্যাংকার হবেন? কোনো ব্যাপারই নয়। চাইলেই সম্ভব। সরকারি ব্যাংকগুলোতে চাকরির সুযোগ রয়েছে। সরকারি ব্যাংকগুলোতে নিয়োগের সময় যেকোন বিষয়ে স্নাতক চাওয়া হয়। ৯. বেসরকারি প্রতিষ্ঠান: যেকোন বেসরকারি জনকল্যাণমূলক সংস্থাগুলোতে চাকরি করার সুযোগ রয়েছে। ১০. অন্যান্য: এছাড়াও যেসকল চাকরির ক্ষেত্রে নিয়োগের সময় কোন নির্দিষ্ট বিষয়ের উপর স্নাতক চাওয়া হয় না সেসব চাকরিও করার সুযোগ রয়েছে। এক্ষেত্রে, সাবজেক্ট এর তুলনায় লক্ষ্য পূরনের পরিকল্পনা করাই হবে বুদ্ধিমানের কাজ। মূলকথা হল পড়াশুনা কখনই বিফলে যায় না। আপনি যে বিষয়েই পড়াশুনা করেন না কেন তা কতটুকু কাজে লাগাতে পারছেন, সেটাই মুখ্য। (সংগৃহীত)

2720 views Answered

Related Questions

Next steps