ইজ্জত বাঁচাতে ছাদ থেকে লাফ দিয়ে জনৈক তরুণীর মৃত্যু!! সে কি এখন জান্নাতী নাকি জাহান্নামী?

সে তো আত্মহত্যা করলো!! কিন্তু সে তো ইচ্ছা করে মরেনি/ আত্মহত্যা করেনি? এখন সে বেহেস্তে যাবে? নাকি দোযখে যাবে? ইসলামের আলোকে উত্তর দিন?
3454 views

2 Answers

আত্মহত্যা মহাপাপ। সে জান্নাতি কি জাহান্নামি একমাত্র আল্লাহ তায়ালা ভাল জানেন। ইজ্জত বাঁচাতে হোক আর এমনি হোক, আত্মহত্যা করা মহাপাপ।

3454 views Answered

মুসলমানদের মধ্যে কে জান্নাতি কে জাহান্নামি, তা নিশ্চিত করে বলা যায় না। আত্মহত্যা করা মহাপাপ। ইজ্জত বাঁচাতে গিয়ে আত্মহত্যা করেছে- হয়তো তার ইজ্জত কোনো উপায়ে এমনিতেই বেঁচে যেত। তাছাড়া সে যদি ইসলাম অনুযায়ী চলা সত্ত্বেও ইজ্জত হারিয়ে ফেলে, তাহলে সে গুনাহগার নয়। অথচ আত্মহত্যা করা গুনাহের কাজ। এখন দেখতে হবে, সে ইসলাম অনুযায়ী চলেছে কি না! তবে আত্মহত্যাকারীর যদি ঈমান থাকে, তাহলে সে চিরস্থায়ী জাহান্নামি নয়। আর যারা চিরস্থায়ী জাহান্নামি নয়, তাদেরকে আল্লাহ যে কোনো সময় ক্ষমা করতে পারেন। এমনকি আল্লাহর ইচ্ছে হলে হিসেব ছাড়াও জান্নাতে দিতে পারেন। তাছাড়া মেয়েটা যযেহেতু বাধ্য হয়ে আত্মহত্যা করেছে, তাই আশা করা যায়, আল্লাহ তাকে ক্ষমা করবেন। বাকি আল্লাহর ইচ্ছা।

3454 views Answered

Related Questions

Next steps