1 Answers
পানি যদি কুরআনের আয়াত কিংবা হাদীসে বর্ণিত বিশুদ্ধ দুআ পাঠ করে পড়া হয় এবং বৈধ উদ্দেশে ব্যবহার করা হয় তাহলে সে পানি পড়া খাওয়া বা দেহে ছিটানো ইসলামী শরীয়া মতে বিধিসম্মত। আলী রা. থেকে বর্ণিত, একদা নামাযরত অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিচ্ছু দংশন করে। নামায শেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ অভিসম্পাত করুক বিচ্ছুর উপর; সে নামাযী বেনামাযী কাউকেই ছাড় দেয় না। এরপর তিনি লবণ আর পানি চাইলেন। এবং তা দ্বারা দংশিত স্থান মর্দন করতে লাগলেন এবং তাতে সূরা কাফিরুন, সূরা ফালাক এবং সূরা নাস পাঠ করলেন। সুনানে ইবনে মাজাহ, হাদীস ১২৪৬, সিলসিলাতুল আহাদীসিস সাহীহাহ, হাদীস ৫৪৮, অন্য একটি হাদীসে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা অসুস্থ সাবেত বিন কায়সকে দেখতে গেলেন। তখন তিনি বললেন, হে মানব জাতির প্রতিপালক! আপনি সাবেত বিন কায়সের অসুস্থতাকে দূরীভূত করে দিন। এরপর বাতহান উপত্যাকার কিছু মাটি একটি পাত্রে রাখলেন এবং তাতে পানি দিয়ে ফুঁক দিলেন। এরপর সে পানি তার গায়ে ঢেলে দিলেন। সহীহ ইবনে হিব্বান, হাদীস ৬০৬৯, সিলসিলাতুল আহাদীসিস সাহীহাহ, হাদীস ১৫২৬, পবিত্র কুরআনের সূরা সাদ এর ৪১-৪২ আয়াতেও এ বিষয়টির বৈধতা সম্বন্ধে ইঙ্গিত পাওয়া যায়।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy