এমতাবস্থায় আমি কি করবো?
Title:None,Content:সালাম নিবেন। আমি গ্রাজুয়েশন করেছি।এক মেয়ের সাথে আমার ৯ বছর ধরে সম্পর্ক। সে অনার্স ফাইনাল ইয়ার। সম্পর্কের শুরুতে আমরা দুজনে দুইবার কোরাআনে হাত রেখে দুজন দুজনকে স্বামী স্ত্রী স্বীকার করি। এবং এই ৯ বছর আমরা একাধীক বার দৈহিক সম্পর্ক করি। মেয়েটা এখন আমাকে ভূলে যেতে চাই। কারন হিসাবে সে বলছে তার পারিবারিক চাপ। এবং সত্যিকারে আমাদের দু পরিবার এটা চাইনা। সে এখন সম্পর্ক ছিন্ন করছে। আমি বারবার তাকে ফিরানোর চেষ্টা করতেছি কিন্তু সে ফিরবেনা। আমার সাথে সব রকম যোগাযোগ বন্ধ করে দিয়েছে। আমি খুব ভেঙ্গে পড়েছি। সারাক্ষণ কাদছি। তাকে ছাড়া কাউকে ভাবতে পারছিনা। এমতবস্হায় আমি করবো কিছুই বুঝতে পারছিনা।?
2937 views
1 Answers
স্বামী স্ত্রী হওয়ার একমাত্র উপায় হলো ইসলামী রীতিতে বিয়ে করা । কিন্ত আপনারা যা করেছেন তা জিনা হয়েছে , আর তার উপর এই কাজটির সাথে আপনারা পবিত্র কোরআন কে মিশিয়েছেন । একবার চিন্তা করুন , যে আপনার সাথে নয় বছরের বন্ধনকে অস্বীকার করতে পারে এক কথায় , তার উপর পরিবারের সিদ্ধান্তকে উপেক্ষা করে.... সে কিন্ত আপনাকে আর চায় না । আপনি কেন আপনার সোনালী ভবিষ্যত্টা তার জন্য ভেবে নষ্ট করবেন ? দেখুন... আপনি উনাকে ছাড়া সুখে থাকবেন না এটা ভূল । আপনি বরং আপনার পূর্বের কৃতকার্যের জন্য আল্লাহর কাছে ক্ষমা চান এবং আর এরকম না করার তাওবা করুন । পাচ ওয়াক্ত নামাজ আদায় করুন । ইনশাল্লাহ.... আল্লাহ তাআলা আপনাকে উত্তম বদলা দিবেন ।
2937 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy