স্থির সাইকেল একদিকে হেলে পরে কিন্তু গতিশীল সাইকেল হেলে পরেনা কেন?
1 Answers
সাধারণত বাইসাইকেল স্থির অবস্থায় রাখলে যেকোনো এক দিকে হেলে পড়ে যায় । অথচ চলন্ত অবস্থায় পড়ে না ।বাইসাইকেলের যে ভর, তা স্থির অবস্থায় দুই চাকার ঠিক নিচে মাটির সঙ্গে কেবল দুটি বিন্দুতে কাজ করে। এ সময় সাইকেল যেকোনো পাশে একটুখানি হেলে গেলেই এর ভর অন্য কোনো স্থানে কাজ করে এবং শেষমেশ পড়ে যায়। কিন্তু চলন্ত অবস্থায় এমনটি ঘটে না। চলন্ত অবস্থায় দুই চাকার ওপর সাইকেলের যে ভর পড়ে তা চাকার ঘুর্ণনের ফলে চাকার বৃত্তাকার পরিধি বরাবর ভাগ হয়ে যায়। এটাকে বলা হয় সেন্ট্রিফিউগাল বল । যেকোনো ঘূর্ণনশীল বস্তুর ভর তার ঘূর্ণন পরিধি বরাবর বাইরের দিকে ভাগ হয়ে যায় । তখন যত বেশি গতি থাকে তত বেশি ভর ভাগ হয়ে যায় । অর্থাৎ তখন চাকার ওপর নিচের দিকে অর্থাৎ ভূপৃষ্ঠের দিকে চাপ বা বল কমতে থাকে । এতে বাইসাইকেল ভারসাম্য থাকার সম্ভাবনা বেড়ে যায় । যত বেশি গতিতেই চলুক না কেন বাইসাইকেল বা মোটরসাইকেলের ভর একটু হলেও নিচের দিকে কাজ করবে । এতে বাইসাইকেল বা মোটরসাইকেল যেকোনো একপাশে কিছুটা হেলে যাওয়ার উপক্রম হবে । হেলে যাওয়ার এই প্রবণতাটুকু রোধ করতে হয় আরোহীকে । সাইকেল যে দিকে হেলে যাওয়ার উপক্রম হয় ঠিক তার বিপরীত দিকে আরোহী হেলে গিয়ে ভারসাম্য বজায় রাখে । আশা করি আপনি আপনার প্রশ্নের উপযুক্ত উত্তর পেয়েছেন ।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy