যৌনাঈের চুলকানি?
আমার বয়েস ১৪বছর আমার যৌনির ছিদ্র স্থানে অনেক বেশি চুলকায়। আমি বাসায় বলতে পারছি না। আমার যৌনাঈ ছিলে যায় চুলকাতে চুলকাতে এখন আমি কি করতে পারি কি মেডিসিন নিতে পারি বলবেন
1 Answers
ধন্যবাদ প্রশ্ন করার জন্য। আসলে যোনিতে চুলকানি হতেপারে আসলে ভেজাইনা চুলকানি বা যোনি চুলকানি হতে পারে যা যোনীর চারপাশে, উরুর উপর বা যেখান থেকে মূত্র বের হয়ে আসে তা ঈষ্ট ছত্রাক সংক্রমণ হতে পারে বা, নারীর ক্ষেত্রে, তা ট্রিকোমোনাস-এর লক্ষণ হতে পারে।
এছাড়াও এই যোনি চুলকানি আপনার ইউরিন ইনফেকশন বা যোনি ইনফেকশন এর কারনে হতে পারে এর জন্য চিকিৎসা নেওয়া জরুরী। তাই অবহেলা ও লজ্জ্বা না করে দ্রুত একজন গাইনি বিভাগের ডাক্তার দেখান আর হ্যা আপনি এখন কিছু নিয়ম মেনে চলবেন তা হলো
- সবসময় ন্যাচারাল ফাইবারের প্যান্টি পড়ুন ।
- মাঝেমধ্যে টকদই খাবেন।
- সুগন্ধিযুক্ত স্যানিটারি সামগ্রী ব্যবহার এড়িয়ে চলুন।
- প্যান্টি (অন্তর্বাস) সহ যাবতীয় পোশাক গরম জলে ধুতে হবে।
- ভেজা কাপড়ে বা প্যান্টি ভেজা অবস্থায় বা ঘেমে যাওয়া অবস্থায় বেশিক্ষণ থাকবেন না।
- আপনি লবন মিশানো হালকা গরম পানি দিয়ে দিনে দুইবার যোনি পরিস্কার করবেন (সকাল ও রাতে)
- রঙীন ও বেশি সুগন্ধিযুক্ত টয়লেট টিস্যু ও সাবান যৌনাঙ্গে ব্যবহার করবেন না।
- ভেজা কাপড় পরে বেশিক্ষণ থাকবেন না। গোসল বা ব্যায়ামের পর যত তাড়াতাড়ি সম্ভব ভেজা কাপড়টি পাল্টে নিবেন।
- আপনার যৌনাঙ্গ পরিষ্কার রাখুন সবসময়। আর প্রসাব বা পায়খানা করার সময় হাত দিয়ে সামনে থেকে পেছনে এই নিয়মে পরিষ্কার করতে হবে। খেয়াল রাখবেন পায়খানার রাস্তার জীবাণু যেন যোনিতে না লাগে।
- সুতির কাপড় দিয়ে তৈরি অন্তর্বাস বা পেন্টি পরুন।
- যোনি আর্দ্র ও ভেজা রাখবেন না।
- মাসিকের সময় নোংরা কাপড় ব্যবহার করবেন না। পরিষ্কার প্যাড ব্যবহার করুন।
- নিয়মিত গোসল করুন।
- রাতে প্যাড পরে ঘুমাবেন না ও রাতে হালকা লবন মিশানো গরম পানি দিয়ে যোনি পরিস্কার করে ঘুমাবেন
- সবসময়ে যৌনাঙ্গ শুঁকনো রাখার চেষ্টা করুন।
- প্রয়োজনে নারকেল তেল বা টি- ট্রি অয়েল ব্যাবহার করুন কিছুটা
জ্বালার উপশম হবে।
এই ইনফেকশনকে হেলাফেলা না করে গাইনি ডাক্তারের শরণাপন্ন হতে হবে। কোনোভাবেই এসব এর ঔষধ ডাক্তারের পরামর্শ ছাড়া ব্যবহার করবেন না। সুস্থ্য থাকুন সচেতন থাকুন।ধন্যবাদ।
আপনি উক্ত নিয়ম মেনে চলার পাশাপাশি আপাতত Fungidal ক্রিম ইউস করুন দিনে দুই বার রাতে ও সকালে তবে এই ক্রিম ইউস করার আগে লবন মিশানো গরম পানি দিয়ে আপনার যোণি ধুয়ে নিবেন। আসা করি সুস্থ হবেন। আর হ্যা অবশ্যই এর জন্য গাইনি ডাক্তার দেখাবেন অন্যথায় পরবর্তীতে সাদা স্রাব ,মিন্স অনিয়মিত হওয়া শুরু থেকে নানান সমস্যা দেখা দিতে পারে। আসা করি আমার কথা বুঝতে পারছেন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy