2 Answers
১. আমলকীর তেল দ্রুত দাড়ি গজাতে সাহায্য করে। ১৫ থেকে ২০ মিনিট আমলকীর তেল দিয়ে মুখ ম্যাসাজ করুন। এরপর ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। ২. দাড়ি ভালোভাবে এবং দ্রুত গজানোর জন্য কিন্তু ভালোভাবে ঘুম হওয়া জরুরি। এটি ক্ষতিগ্রস্ত কোষকে পুনর্গঠনে সাহায্য করে। ৩. কিছু ভিটামিন এবং মিনারেল দ্রুত দাড়ি গজাতে সাহায্য করে। খাদ্যতালিকায় ভিটামিন এ, ভিটামিন ই, ভিটামিন সি এবং ভিটামিন ই-সমৃদ্ধ খাবার রাখুন। ৪. প্রতিদিন ২ দশমিক ৫ মিলিগ্রাম বায়োটিন সাপ্লিমেন্ট গ্রহণ করুন। এটি চুল গজাতে কাজে দেবে। তবে যেকোনো ওষুধ গ্রহণের আগে চিকিৎসকের পরামর্শ নিন। ৫. মানসিক চাপ কম থাকলে দাড়ি দ্রুত গজায়। তাই ধ্যান করে বা যোগব্যায়াম করে মানসিক চাপ কমানোর চেষ্টা করুন। ৬. প্রোটিন-সমৃদ্ধ খাবার খাদ্যতালিকায় রাখুন। মাছ, মাংস, ডিম বাদাম ইত্যাদি খান। এতে দাড়ি দ্রুত গজাবে। তথ্য সুত্র:- বাংলা ব্লগ।
এন্ড্রোজেন নামক হরমোনের কাজ হল মুখে দাড়ি,বুকে লোম গজানো এবং কণ্ঠস্বর ভারি করে তোলা। তবে এন্ড্রোজেন ক্ষরণ না হওয়ায় দাড়ি গজায়না। কারো কারো ক্ষেত্রে বংশগত কারণে দাড়ি দেরিতে গজায়। আবার কারো কারো ক্ষেত্রে দাড়ি আগে গজায় এবং কারো কারো ক্ষেত্রেও পরে/ দেরিতে গজায়। আপনার যদি সঠিক বয়সে দাড়ি না গজায় সেক্ষে আপনি একজন হরমোন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে পারেন। আর,নিয়মিত সেভ করলে যে দাড়ি তাড়াতাড়ি গজায় এটার কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই!!
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy