লেয়ার মুরগির খামার করতে চাই৷?
একশত থেকে দেরশত লেয়ার মুরগি পালতে চাই৷ আমি অনভিঙ্গ৷ এর জন্য কত টাকা খরচ পরতে পারে ৷ এর জন্য কি কি যন্ত্রপাতি লাগবে এবং কেমন লাভ হতে পারে৷ লেয়ারের বাচ্চা কিনে বড় করতে চাই সেক্ষেত্রে কী করনীয় ৷ দয়া করে কেউ বিস্তারিতভাবে জানান ৷
3041 views
1 Answers
লেয়ার মুরগি হলো ডিম উৎপাদনের জন্য বিশেষ
ধরনের মুরগি যাদেরকে একদিন বয়স থেকে পালন
করা হয়, যারা ১৮ থেকে ১৯ সপ্তাহ বয়সে ডিম দিতে
শুরু করে এবং উৎপাদনকাল ৭২ থেকে ৭৮ সপ্তাহ বয়স
পর্যন্ত স্হায়ী হয় । ডিম উৎপাদনকালীন সময়ে এরা
গড়ে প্রায় সোয়া দু'কেজি খাবার খেয়ে এক কেজি
ডিম উৎপাদন করে।
ডিমের প্রকৃতি বা রং অনুসারে লেয়ার মুরগি দুই
ধরনের:
(ক) সাদা ডিম উৎপাদনকারী:
এরা তুলনামূলক ভাবে আকারে ছোট।
তুলনামূলকভাবে কম খাদ্য খায়, ডিমের খোসার রং
সাদা। যেমন: ইসা হোয়াইট, লোহম্যান হোয়াইট,
নিকচিক, ব্যবকক-বিভি-৩০০, হাবার্ড হোয়াইট, হাই
সেক্স হোয়াইট, শেভার হোয়াইট, হাইলাইন হোয়াইট,
বোভান্স হোয়াইট।
(খ) বাদামী ডিম উৎপাদনকারী:
তুলনামূলকভাবে আকারে বড়, খাদ্য বেশি খায়,
ডিমের আকার বড়, ডিমের খোসার রং বাদামী।
যেমন: ইসা ব্রাউন, হাই সেক্স ব্রাউন, শেভার ৫৭৯,
লোহম্যান ব্রাউন, হাই লাইন ব্রাউন, ব্যবকক-
বিভি-৩৮০, গোল্ড লাইন, ব্যবলোনা টেট্রা,
ব্যবালোনা হারকো, হাবার্ড ব্রাউন।
লেয়ার পালন করতে পারলে ভাল পরিমান লাভ হয়। আপনি যেহেতু অভিঙ্গ না সেহেতু আপনাকে এর ফুল প্রসেস হাতে কলমে শিখতে হবে, তাই আপনাকে যুব উন্নয়ন থেকে প্রশিক্ষন নিয়ে লেয়ার মুরগীর চাষ করা উত্তম হবে কারন সঠিক ভাবে পালন না করতে পারলে আপনি ক্ষতিগ্রস্ত হতে পারেন।
3041 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy