অ্যাডমিনদের দৃষ্টি আকর্ষন করছি?
2 Answers
উপযুক্ত লিঙ্ক সহ প্রশ্ন করলে উত্তর দেওয়া সহজ হতো এবং আপনাকে অনুমোদন না দেওয়ার কারণ ব্যাখ্যা করা সম্ভব হতো।
সাধারণত নীতিমালা বহির্গত, বানান ভুল এবং নির্দিষ্ট বিভাগে প্রশ্ন না করলে সেটির অনুমোদন দেওয়া হয় না। এছাড়াও অতিসাধারণ প্রশ্ন ও একই প্রশ্ন বিস্ময়ে একাধিক বার থাকলে তা অনুমোদন দেওয়া হয় না।
উত্তর প্রথমে সবচেয়ে উপযুক্তটাই অনুমোদন দেওয়া হয়। আর ১০০+ পয়েন্টের সদস্যরা সাধারণত সরাসরি উত্তরের অনুমোদন পেয়ে যায় কিন্তু আপনার উত্তর অনুমোদনের অপেক্ষায় থাকে। তাই দেখা যায় ঐ সদস্যের উত্তরই থেকে যায়।
আর আপনার প্রশ্ন ও উত্তর যদি সঠিক, মানসম্মত ও নীতিমালার মেনে করা হয় তাহলে অবশ্যই তার অনুমোদন দেওয়া হবে। মাঝে মাঝে অনুমোদনের জন্য একটু অপেক্ষা করতে হবে শুধু।
আপনার অভিযোগের সত্যতা প্রমানের জন্য উপযুক্ত লিঙ্ক সহ প্রশ্নটি করলেই সবচেয়ে ভালো হতো, অনুমোদন না পাওয়ার কারণটা পুরোপুরি ব্যাখ্যাসহ বুঝিয়ে বলাও সম্ভবপর হতো। প্রমান ছাড়া তো কিছু বলাও সম্ভবপর না। যাই হোক, প্রথমেই বলে রাখি বিস্ময়ের সমস্ত কার্যক্রমের মধ্যে বেশিরভাগ কার্যক্রমেই অনুমোদন দেওয়া হয়। খুব অল্প পরিমাণ কার্যক্রমেই প্রত্যাখ্যান করা হয়। আর যেগুলো প্রত্যাখ্যান করা হয়,কেনো অনুমোদন দেওয়া হয়না আশাকরি আপনাদের না বুঝার কথা না,বুঝারেই কথা।প্রত্যাখ্যান করার কারণ অবশ্যই অনুপযোগী হওয়ার কারণে। কোনো প্রশ্ন,উত্তর ও মন্তব্য যথোপযুক্ত হলে অবশ্যই অবশ্যই অনুমোদন দেওয়া হবে। যুক্তিসংগত, যথোপযুক্ত, বানান স্পষ্ট করে,সম্পূর্ণ মার্জিত ভাষায় এবং প্রশ্নটি সবার নিকট যেনো বোধগম্য হয় এমন ধরণের প্রশ্ন করুন আশাকরি দ্রুততার সাথেই অনুমোদন পাবে। অতি কমন,অতি সাধারণ এমন ধরণের প্রশ্ন সাধারণত অনুমোদন দেওয়া হয়না। তবে,প্রশ্নের ধরণ বুঝে ব্যবস্থা নেওয়া হয়। প্রশ্ন কিন্তু প্রশ্নের মতো না এমন টাইপের প্রশ্ন অনুমোদন দেওয়া হয়না। সাম্প্রতিক আমাদের বিস্ময়ের সকল বিশেষ সদস্যগণ অ্যাক্টিভ না থাকার কারণে প্রশ্ন, উত্তর ও মন্তব্য অনুমোদন পেতে একটু সময় লাগে।এছাড়াও বিস্ময়ে প্রতিদিন অনেক প্রশ্ন,উত্তর ও মন্তব্য আসে যেগুলো অভীক্ষণ করে অনুমোদন দেওয়া হয় যার কারণেও একটু সময়ের প্রয়োজন। আশাকরি, বুঝবেন ধন্যবাদ।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy