2 Answers

প্রয়োজনের তাগিদে যেকোনো জায়গায় যেতে পারবে। ইসলামি এই ব্যাপারে কোন বাধা দেওয়া হয় নি।

3415 views Answered

পবিত্র কুরআনে আল্লাহ তাআলা বলেন, তোমাদের মধ্যে যারা স্ত্রী রেখে মৃত্যু মুখে পতিত হয় তাদের স্ত্রীগণ চার মাস দশ দিন প্রতীক্ষায় থাকবে। যখন তারা তাদের ইদ্দতকাল পূর্ণ করবে তখন যথাবিধি নিজেদের জন্য যা করবে তাতে তোমাদের জন্য কোনো গুনাহ নেই। সূরা বাকারা ২৩৪। অন্য দিকে আবু সাঈদ খুদরী রা. এর বোন ফারিয়া বিনতে মালেক রা. এর স্বামী মারা গেলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেন, চার মাস দশ দিন শেষ হওয়ার আগ পর্যন্ত তুমি তোমার বাড়িতে থেকেই ইদ্দত পালন করবে। সুনানে নাসাঈ, হাদীস ৩৫৩২। সুতরাং স্বামী মারা গেলে ৪০ দিন নয়; চার মাস দশ দিন পর্যন্ত স্ত্রীকে নিজ বাড়িতে থেকে ইদ্দত পালন করতে হবে। এ সময় সে বাহিরে বের হতে পারবে না। তবে  শরীয়তসম্মত একান্ত বিশেষ কোনো প্রয়োজন দেখা দিলে সাময়িকের জন্য বাহিরে বের হতে পারবে। তবে প্রয়োজন শেষ হলেই বাড়িতে চলে আসতে হবে। তার জন্য সাধারণ প্রয়োজনে বাহিরে বের হওয়ার সুযোগ নেই। ফাতাওয়া মাহমূদিয়া ২০/৪৮

3415 views Answered

Related Questions

Next steps