মাসিক হচ্ছে না কেনো?
আমার স্ত্রীরবয়স ২৬।(গোপন বিবাহ)গত ২৫/১২/১৬তে মাসিক হবার কথা ছিল,কিন্তু হয়নি ৩১/১২/১৬ তে প্রেগনেন্সি টেস্ট কাটি দিয়ে টেস্ট করাই রেজাল্ট পজেটিভ আসে।এক জন পল্লিচিকিৎসকের পরামর্শে ইসোভেন্ট ২০০ দুইটা খাওয়াই এবং দুইটা যোনি পথে দেওয়াই,এর চার ঘন্টা পরেই ব্লেডিং শুরু হয় মোটা মুটি ভাল এবং রাতে প্রচন্ড জ্বর হয় রক্ত যায় ২/১/১৭ তারিখে ভাল হয়ে যায়,রক্তও বন্ধ হয়।চার দিন পর ৪/১/১৭ তে আবার মাসিক শুরু হয় এবং ১০;১/১৭ তে সে সম্পুর্ন ভাল হয়ে যায়। ফের কাটি দিয়ে টেস্ট করি রেসাল্ট নেগেটিভ পাই।। ওর নিয়ম মতে এই মাসের ৩ তারিখ মাসিক হবার কথা কিন্তু হয় নি। ৪/২/১৭ তে ওর মাসিক হবার মত ব্যাথা শুরু হয়। কোমর পা এবং পেটে হাল্কা ব্যাথা শুরু হয় আজ ৯/২/১৭ ব্যাথা চলছেই। গত কাল দুই টা ভিন্ন কাটি দিয়ে টেস্ট করাই রেজাল্ট নেগেটিভ তাছারা ইসোভেন্ট ব্যাবহার করার পর থেকে মিলন হয় নি ওর সাথে। প্রশ্ন হচ্ছে মাসিক হচ্ছে না কেনো?? কোন চিকিৎসা আছে কি? বিঃ দ্রঃ ক্লিনিক কিংবা হাসপাতাল যাওয়া একটু সমস্যা আছে। প্লিজ বলবেন আমি এখন কি করতে পারি??
3188 views
1 Answers
আপনার বর্ণনা অনুযায়ী সে আর প্রেগনেন্ট
হওয়ার সম্ভাবনা নাই, এই ধরণের কার্যলাপ
থেকে বিরত থাকতে চেষ্টা করবেন।
আগেই প্রোটেকশন নিবেন, যেন পরবর্তীতে
এই ধরণের সমস্যার মুখোমুখি না হতে হয়।
বর্তমান পরিস্থিতির জন্য আরো কয়েকদিন
অপেক্ষা করতে হবে, ইসোবেন্টের কারণে
মাসিক পেছাতে পারে।
পরবর্তী করনীয় একজন গাইনি বিশেষজ্ঞ
ডাক্তারের পরামর্শ নিবেন।
3188 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy