2 Answers
আসলে আপনারা যে সময় মিলন করেছেন সেটা হিট পিরিয়ড নয়। এসময়টা নিরাপদ সময় হিসেবে ধরা হয়। এসময় শারীরিক মিলন করলে বাচ্চা আসার সম্ভাবনা থাকে না। কিন্তু আপনার স্ত্রীর মাসিক হচ্ছে না। অন্য কোন কারনেও মাসিক পিছাতে পারে। তাই আর কয়েকটা দিন অপেক্ষা করুন। ৪৫ দিন পার হলে আপনি বাজার থেকে একটা প্রেগন্যান্সি টেস্ট স্ট্রিপ কিনে এনে আপনার স্ত্রীর সকাল বেলার প্রস্রাব পরীক্ষা করুন। ভাল স্ট্রিপ কিনবেন, দাম ৩৫ -৪০ টাকার মত নিবে। এরপর ড্রপার দিয়ে ৪- ৫ ফোটা প্রস্রাব স্ট্রিপের নির্দিষ্ট জায়গায় দিয়ে ৩-৪ মিনিট অপেক্ষা করবেন। এরপর লক্ষ করুন, যদি দুইটি লাল দাগ ভেসে উঠে তাহলে আপনার স্ত্রী প্রেগন্যান্ট। আর একটি দাগ আসলে প্রেগন্যান্ট নয়। কোন দাগ না আসলে প্রসাব নেওয়া ঠিক হয়নি বা স্ট্রিপে সমস্যা আছে। আশা করি বুঝতে পেরেছেন।
আপনার স্ত্রীর প্রেগন্যান্সি সম্ভাবনা থেকেই যায়। তবে অপেক্ষা করুন পরবর্তিতে মাসিক না হলে প্রেগন্যান্সি টেস্ট করাবেন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy