আমাকে একটু সাহায্য করুন জমি বিষয়ে ?

জরিপের আগের সি.এস(C.S ) কি এখন ভুমি অফিসে পাওয়া যাবে ? আর পাওয়া গেলে তুলতে কত টাকা লাগবে ?
2475 views

1 Answers

জি ভাই, আপনি ভুমি বিষয়ে যে কোন তথ্য পাবেন ভুমি অফিসে। আর c.s ও পাবেন। তবে তুলতে কত টাকা লাগবে এটা নিশ্চিত করে বলা সম্ভব নয়। কারন, আমার মনে হয় সরকারী যত দপ্তর আছে তার মধ্যে সবথেকে অবৈধ টাকার চাহিদা এই দপ্তরে। বাংলায় যাকে বলা হয় ঘুষ। এখানে সাধারন ঝাড়ুদার থেকে শুরু করে সর্বোচ্চ চুড়া পর্যন্ত ঘুষ চলে। কেউ কেউ বলে ঘুষ ছাড়া নাকি এই দপ্তরের গাছের পাতাও কথা বলে না। আর আপনার কাজ হবে যে টেবিলে, সেই টেবিলে পৌছাতেই আপনাকে গুনতে হতে পারে হাজার হাজার টাকা। আবার সেই টেবির যে কত খাবে তা তো বলাই মুশকিল। আর সময় লস তো আছেই। অার আপনার যদি টেলিফোন মামা থাকে তাহলে কোন সমস্যা নেই, সহজেই কাজ হবে। তবে হ্যাঁ, দপ্তর এর অবস্থা যাই হোক না কেন, তার পরও কিন্তু আমাদের কাজ করতে হবে। কোন মামা থাকুক আর না থাকুক! আমাদের থাকতেই হবে।

2475 views Answered

Related Questions

Next steps