লোকমুখে শোনা একটি শব্দ যার অর্থ জানতে চাই?
2 Answers
এটি একটি ইংরেজি শব্দ (Nostalgic)।
এর দ্বারা সাধারণত কোনো ব্যক্তির অতীত জীবনের উল্লেখযোগ্য কোনো স্থান বা ঘটনার প্রতি আকুলতা প্রকাশে ব্যবহৃত হয়।
যেমন ধরুন আপনি বাংলেদেশের বাইরে গিয়ে বহুবছর থাকলেন, হঠাৎ করেই দেশের প্রতি আপনার প্রচণ্ড আকর্ষণ সৃষ্টি হলো, দেশে ফেরার জন্য আপনি ব্যাকুল হয়ে পড়লেন- আপনার এই অবস্থাকেই নষ্টালজিক হিসেবে অভিহিত করা হয়।
নষ্টালজিক শব্দের অর্থের মধ্যেই ফিরে যাওয়ার একটা আকুতি আছে। 'নস্টস্' এবং 'আলিগস্' এই দু'টি শব্দের যোগে নষ্টালজিক শব্দের সৃষ্টি। উৎসের শব্দ দু'টি গ্রীক ভাষার। নস্টস্ মানে হল 'ফিরে দেখা' । 'আলিগস্' মানে বেদনা। যেমনঃ পুরোনো স্মৃতি অনেক সময় স্বপ্ন মনে হয়। মনে হয়---আহা! যদি আবার ফিরে যাওয়া যেত সেখানে। পুরোনো দিনের কথা কি ভোলাযায়! যাকে ভোলা যায় না, যাকে ফিরে পাবার কোন সম্ভাবনা নেই, সেখানেই তো বেদনা ।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy