2 Answers
আপনি বাড়ীতে আগুনের ধোয়া দিতে পারেন বা ধনিয়ার
গুড়া আগুনে ধোয়া করে দিলে মশা চলে যাবে।
মশা তো আর একটা না, যে একটা মারলেই মশার চিন্তা শেষ। বরঞ্চ একের পর এক মশার কামড়ে অনেক সময় অতিষ্ঠ হওয়া লাগে। এ কারণে মশার কামড় থেকে বাচঁতে ক্যালামাইন লোশন, স্প্রে, কয়েল প্রভৃতি কিছু আমরা ব্যবহার করে থাকি। কিন্তু স্প্রে বা কয়েলের মশা দূরে রাখতে সহায়ক হলেও, সমস্যাটা হচ্ছে এসবে রাসায়নিক উপাদান থাকে, যা আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। চলুন জেনে নেই কয়েল ছাড়াই মশা দূর করার উপায়: একটু অদ্ভূত শোনালেও সত্যি যে, ডিটারজেন্ট মিশ্রিত পানির মাধ্যমেই সহজে মশা মারতে পারবেন। একটা বাটিতে একটু ডিটারজেন্ট পানি জানালার কাছে রেখেই দেখুন না, কী হয়। সন্তোষজনক ফলাফল পাবেন। দেখবেন, মশা এসে ডিটারজেন্ট পানিতে পড়ছে। খুব সহজ একটা উপায়, তাই না? মশা মারার জন্য একটু ডিটারজেন্ট পানিতে গুলে, তা বিভিন্ন পাত্রে রাখলেই হবে। ডিটারজেন্ট পানিতে পড়ে মশার মৃত্যু কার্যকরী কারণ, ডিটারজেন্ট পানির উপরিতলের প্রসারণ কমিয়ে দেয়, ফলে লার্ভা এবং বয়স্ক মশা ডুবে যায় এতে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy