4 Answers
ভাই পায়ের গোড়ালী ফাটা দুর করতে আপনাকে
—নিয়মিত পা পরিষ্কার করতে হবে৷
—পা ধোয়ার সময় গরম পানি ব্যবহার করতে হবে।
— খালি পায়ে বাইরে যাওয়া বা হাটা যাবে না৷
—সবসময় নরম জুতা বা স্যান্ডেল ব্যবহার করতে হবে।
—রাতে পায়ে মোজা পরে শোবেন যাতে পায়ে ঠাণ্ডা না লাগে।
আপনি অলিভ'অয়েল ম্যাসাজ করতে পারেন, প্রথমে পা পরিষ্কার করে ধুয়ে শুকিয়ে নিতে হবে। তারপর গোড়ালির ফেটে যাওয়া জায়গায় অলিভ অয়েল/নারিকেল তেল লাগিয়ে একজোড়া মোটা মোজা পরে সারারাত রেখে দিতে হবে। সকালবেলা হালকা কুসুম গরম পানি দিয়ে পা ধুয়ে নিলেই গোড়ালির ফাটল কমে আসবে। গোসলের পর এ ম্যাসাজ করলেও অনেক কার্যকারীতা পাবেন৷
আপনি ভ্যাসলিন ও লেবুর রসের প্যাক বানিয়ে ব্যাবহার করতে পারেন৷ আপনার গোড়ালি পরিষ্কার করে ধুয়ে শুকিয়ে নিয়ে হালকা গরম পানিতে ১৫ মিনিট পা ভিজিয়ে রেখে ধুয়ে ফেলতে হবে। তারপর ১ টেবিল-চামচ ভ্যাসলিন ও ১ টেবিল-চামচ লেবুর রস একসঙ্গে মিশিয়ে নিয়ে এই মিশ্রন শুকনো পা ও গোড়ালির ফেটে যাওয়া স্থানে ত্বক শুষে না নেওয়া পর্যন্ত ঘষতে হবে।
একটি বালতিতে তিন মগ হালকা গরম পানি নিয়ে, তাতে দুই চা চামচ শ্যাম্পু, এক চা চামচ লেবুর রস ও আধা চা চামচ লবণ মিশিয়ে ১৫ মিনিট পা ডুবিয়ে রাখতে হবে। তারপর একটি ব্রাশ নিয়ে পায়ের গোড়ালি ও তালু ভালোভাবে ঘষতে হবে। পা থেকে ময়লা চামড়া উঠে যাওয়ার পর, ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে পা ধুয়ে ফেলে অলিভ অয়েল এবং লোশন মিশিয়ে পায়ে লাগালে ফাঁটা কমতে শুরু করবে।
00পা ফাটা প্রতিকারের কিছু পদক্ষেপঃ১. খুব ঠাণ্ডা আবহাওয়ায় পা মোজা দিয়ে ঢেকে রাখুন।২. ঘরের ভেতরে মেঝেতে স্যান্ডেল ব্যবহার করুন।৩. শীতকালে গোড়ালি ঢাকা ও আরামদায়ক জুতা পরার চেষ্টা করুন।৪. শীতকালীন বেশি বেশি শাকসবজি খান।৫. শীতকালে অনেকেরই পানি পানের পরিমাণ কমে যায়। সেক্ষেত্রে যথেষ্ট পরিমাণ পানি পান করতে হবে।৬. প্রতিদিন গোসল বা অজুর সময় পা ভেজানোর পর শুকনো তোয়ালে বা কাপড় দিয়ে ভালো করে মুছে নিন।৭. গোড়ালি ও তালুতে পেট্রোলিয়াম জেলি বা গ্লিসারিন মাখুন।৮. সপ্তাহে অন্তত এক দিন পায়ের বিশেষ যত্ন নিন।৯. গামলায় লেবুর রসমিশ্রিত হালকা গরম পানিতে পা ভিজিয়ে পা ঘষে মৃত কোষ ফেলে দিন। লেবুর রসে যে অ্যাসিটিক অ্যাসিড আছে তা মৃত কোষ ঝরতে সাহায্য করবে। তারপর পা মুছে পেট্রোলিয়াম জেলি বা গ্লিসারিন লাগিয়ে নিন।১০. জটিলতা বেশি হলে বা সংক্রমণ হয়েছে মনে হলে চিকিৎসকের শরণাপন্ন হন
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy