2 Answers
যদি ভাল খেলেন তবে পড়াশুনাটা খুব বেশি অগ্রাধিকার দেয়া হয় না ।তবে এইচএসসি পাস এবং ইংরেজি জানা থাকলে ভালো ।
ভাল একজন ক্রিকেটার হবার জন্য প্রাতিষ্ঠানিক শিক্ষাটা বাধ্যতামূলক নয়। তবে কথায় বলে ‘যত গুড়তত মিষ্টি।’ কারণ একজন ভাল ক্রিকেটার হবার জন্য যথেষ্ট পরিমান অনুশীলনের প্রয়োজন। যেহেতু শেখার শেষ নেই, তাই অনেক সময় আমাদের দেশের বিভিন্ন ক্লাবে বিদেশ থেকে প্রশিক্ষক আসেন, সে ক্ষেত্রে লেখাপড়া না জানলে, বিশেষ করে ইংরেজি না জানলে প্রতিদ্বন্দ্বীদের চাইতে পিছিয়ে পড়ার যথেষ্ট আশঙ্কা রয়েছে।আবার লেখাপড়ায় ভাল হলে বাংলাদেশে বি, কে, এস, পি নামে খেলাধূলা শেখার যে প্রতিষ্ঠান গুলো রয়েছে, সেখানে ভর্তির সুযোগ পাওয়া যাবে না। অতএব, লেখাপড়াকে কোন ভাবেই অবহেলা করা ঠিক নয়। আগে লেখাপড়া্ তারপর ভাল ক্রিকেটার হওয়াটা বাড়তি পাওয়া। মুশফিকুর রহিম কিন্তু বেশির ভাগ সময় তার ক্লাসের শ্রেষ্ঠ ছাত্র হিসেবেই ফলাফল করেছে। তার ভাল প্রভাবটা আমরা চোখের সামনেই দেখতে পাচ্ছি। সে কিন্তু বি, কে, এস, পি’র ছাত্র ছিল। তারপর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েও পড়াশোনা করেছে। তাই আবারও বলছি, লেখাপড়ার কোন বিকল্প নেই।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy