1 Answers
ইংলিশ রাইটিং লেখার কিছু কৌশল ।
ক) শব্দের অর্থ শিখুন। যত পারা যায়। অনেকে বলে, মনে থাকে না। কিছু ভুলে যাবেন এটাই স্বাভাবিক। তাই বলে পড়া থামাবেন না। যা গিয়ে যা থাকে তা-ই লাভ। শব্দের অর্থ না জানলে আপনি লিখতে পারবেন না। তাই ফ্রি হ্যান্ড রাইটিং এ ভাল করতে হলে আপনার শব্দ ভান্ডার মজবুত থাকতে হবে। আর এটি কিন্তু চলমান প্রক্রিয়া। শব্দ শেখার মধ্যেই থাকবেন। হোক অল্প।
খ) মানসম্মত রাইটিংস এর জন্য টেকনিক্যাল কিছু শব্দের অর্থ বা শব্দগুচ্ছ শিখবেন। যেমন- "ধনী গরিব নির্বিশেষে" এর ইংরেজি হবে Irrespective of rich and poor. আপনি যদি অন্যভাবে বলেন তবে মানসম্মত লেখা হবে না। আপনার লেখার মান ভাল হলে নম্বর ভাল আসবে। এটা তো স্বাভাবিক।
গ) ইংরেজি বাক্য লেখার সময় আপনাকে প্রিপোজিশান ব্যবহার করতেই হয়। এতে অনেকেই ভুল করে। তাই শুদ্ধ বাক্য লিখতে হলে এ সম্পর্কে ভাল ধারনা থাকতে হবে। এজন্য প্রিপোজিশানগুলোর বাংলা অর্থ ও সাধারন ব্যবহার জেনে নিবেন। অবশ্যই বুঝে বুঝে পড়বেন। আর কিছু Appropriate Preposition পড়ে নিবেন। তাহলে আস্তে আস্তে ভুল কমে যাবে।
ঘ) Tense সম্পর্কে ভাল ধারনা থাকতে হবে। এটা ছাড়া কিচ্ছু করার নাই। ১২টি টেন্স বাংলা সংজ্ঞা, চেনার উপায় ও গঠনপ্রণালীসহ ভাল করে পড়বেন যেন বাক্য দেখলেই আপনি বোঝেন কোন টেন্স অনুযায়ী লিখতে হবে। ধরুন, আপনি বলতে চাচ্ছেন, "কালকে স্কুলে যাব". এটি যদি এভাবে লিখেন, I was go school. তাহলে কী হলো। যে খাতা দেখবে সে অজ্ঞান হয়ে যাবে। আপনার কাউকে অজ্ঞান করার অধিকার নাই। তাই ভালো করে টেন্স পড়ুন।
ঙ) প্রচুর অনুশীলন করুন। বুঝে বুঝে করুন। ফ্রি হ্যান্ড রাইটিং এর জন্য অনুশীলন ব্যাপক কাজে দেয়। সম্ভব হলে যে ফ্রি হ্যান্ডে ভাল তার সহায়তা নিতে পারেন। লেখার পর তাকে দেখাতে পারেন। সে ভুলগুলো চিহ্নিত করে দিলে বুঝে নিন। লজ্জার কিছু নেই। আর আমাদের লজ্জা আস্তে আস্তে কমছে তা তো বোঝাই যাচ্ছে। নাকি?
চ) ইংরেজি পত্রিকা থেকে একটু সাহায্য নিবেন। প্রত্যেক দিন দরকার নাই। কলামগুলো পড়ার সময় খেয়াল রাখবেন কিভাবে ওরা বাক্য তৈরী করল। এটা মাঝে মাঝে নিজেও অনুসরণ করবেন। আর নতুন শব্দ পেলে মুখস্থ রাখবেন।
ছ) যদি সম্ভব হয় প্রতিদিন একটা টপিক ধরে এক পৃষ্ঠা করে লিখবেন। চর্চা না করলে তো হবে না। প্রথম দিকে সহজ টপিক নিয়ে লিখবেন। আস্তে আস্তে কঠিন নিবেন।
জ) তথ্যভিত্তিক ইংরেজি লেখা হলে শুধু ইংরেজিই লিখবেন না সাথে তথ্য দিবেন। এতে লেখার মান বাড়বে। আর রিডার সন্তুষ্ট হলে আপনার লাভ।
ঝ) টেন্স ও প্রিপোজিশান সম্পর্কে বিস্তারিত ধারণার জন্য চৌধুরী এন্ড হোসাইন এর এসএসসি ইংলিশ সেকেন্ড পেপার গাইডটা পড়তে পারেন। ইংরেজি পত্রিকা The Daily Star নিন।
একদিনে ইংরেজি লেখায় উন্নতি হবে না। আস্তে আস্তে হবে যদি আপনি নিয়ম মেনে সামনের দিকে যান। রাইটিং এ শুধু দুর্বল, দুর্বল বললে হবে না। এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। পরিশ্রম করতে হবে। ভাল করার ইচ্ছা থাকতে হবে। তবেই আপনি ইংরেজি লেখায় ভাল করতে পারবেন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy