3 Answers

প্রাইভেট পড়লেই ভালো হবে ।একেবারে নিচের ক্লাস থেকে গ্রামারের ব্যাসিক গুলো একজন শিক্ষকের তত্বাবধানে আয়ত্ব করুন । আপনি ভাল করবেন ইনশাল্লাহ ।

3050 views Answered

ভালোভাবে ইংরেজি শিখতে চাইলে আপনি ঘরে বসে চেষ্টা করার পাশাপাশি প্রাইভেট পড়ুন। ইংরেজি শেখার শর্টকাট কোন উপায় নেই। শুধুমাত্র নির্দিষ্ট কোন বই পড়ে, কোর্স করে দ্রুত ইংরেজি শিখতে পারবেন না। ইংরেজি শেখার জন্য স্পোকেন ইংলিশ এর বইগুলো চর্চা করতে পারেন। এক্ষেত্রে Rapidex English Speaking Course বইটি অনুসরণ করুন। বইটি ছোট, বড় ও মাঝারি সাইজের পাওয়া যায়। এছাড়া জেনুইন স্পোকেন ইংলিশ (পার্ট ১ ও ২), গ্রান্ড স্পোকেন ইংলিশ সহ বাজারে অনেক ভাল বই রয়েছে। এগুলো পড়ুন। ইংরেজি শিখতে হলে আপনাকে প্রচুর পরিমাণে vocabulary শিখতে হবে। এটা ইংরেজি শেখার মূল শর্ত। www.bdword.com এই ওয়েবসাইটে শব্দের অর্থ, গ্রামার, গুরুত্বপূর্ণ বাক্যের বাংলা অর্থ শিখতে পারবেন। ফেসবুকে ইংরেজি শেখার বিভিন্ন পেজ ও গ্রুপের সাথে থাকতে পারেন। কোন নতুন শব্দ দেখলে তার অর্থ জেনে নিন। হাতের কাছে বা ফোনে একটি ডিকশনারি রাখুন। সব সময় বিভিন্ন ইংরেজি বাক্যকে বাংলায় এবং বাংলা বাক্যকে ইংরেজি বাক্যে রূপান্তরের চেষ্টা করুন। সহপাঠী ও বন্ধুদের সাথে প্রতিদিন ইংরেজি চর্চা করুন। প্রয়োজনে ভাল ইংরেজি জানে এমন পরিচিত বড় ভাই ও শিক্ষকদের সহায়তা নিন। স্পোকেন ইংলিশের উপর কোর্স করতে পারেন।

3050 views Answered

হ্যাঁ। যদি আপনার ইংরেজি শেখার আগ্রহ থাকে আপনাকে আটকায় কে? আপনাকে কেউ আটকাতে পারবেনা।কিন্তু এর প্রতি প্রচুর পরিমাণ সময় দেয়া লাগবে ও বেশি করেpractice করতে হবে। তবেই তোমার কোন প্রকার প্রাইভেট পড়তে হবে না। প্লে স্টোর থেকে অনেক সফটওয়্যার পেয়ে যাবে সে অনুযায়ী প্রতিদিন practice করলেই তুমি হয়ে যাবে ইংরেজিতে রাজা। তারপরেও যদি বুঝতে অসুবিধে হয় তাহলে ইউটিউব ভিডিও দেখে ভালভাবে শিখতে পারবে ইনশাআল্লাহ। 

3050 views Answered

Related Questions

Next steps