কি কি কারনে মেয়েদের স্তনে সাদা দুধ আসতে পারে?
আমার জানা মতে মেয়েটি অবিবাহিত।যৌন মিলনের সময় ওর স্তন হতে সাদা দুধের মত কয়েক ফোটা রস বের হয়
2 Answers
গর্ভধারন কিংবা বাচ্চা হওয়া বাদেও একাধিক কারনে বুকে দুধ আসতে পারে। যদিও এ সম্ভবনা খুবই কম, তদুপরি হরমোনের ভারসাম্যহীনতা কিংবা বিশেষ কোন ঔষধ সেবন কিংবা বয়সের কারনেও এমনি ঘটতে পারে।
মেয়েদের বুক দুধ আসার জন্য প্রোল্যাকটিন prolactin নামের এক হরমোন দায়ী। যা এটি মস্তিষ্কের পিটুইটারি গ্রন্থি থেকে তৈরি হয়।
ক্যানসার চিকিৎসায় ব্যবহৃত কিছু উচ্চ ক্ষমতা সম্পন্ন ঔষধ যেমন মেটাক্লোপ্যারামাইড (metoclopramide) কিংবা থিওরিডাজাইন (thioridazine) ব্যবহারে, শরীরে প্রোল্যাকটিন (prolactin ) হরমোন তৈরী করতে পারে ,যাতে গর্ভধারন বাদেও বুকে দুধ আসতে পারে।
এছাড়া গর্ভধারনে শেষের দিকে শরীরে এই হরমোনের আধিক্যের জন্য বুকে দুধ আসা শুরু করে।
এছাড়াও অনেক সময় বয়স্ক মহিলাদের ক্ষেত্রে গর্ভধারন বাদেও বুকে দুধ আসতে পারে , তবে তা খুবই সামান্য, এ ঘটনাকে চিকিৎসা বিজ্ঞানে ’duct ectasia’ বলে ।
বিঃদ্রঃ আর এ সকল অবস্থায় যে দুধ আসে তা সাধারণত সাধা কষের মত হয়।
http://bd24mail.com/5648
শারিরিক অসুস্থতার কারণে বিয়ের আগে স্তনে দুধ আসতে পারে, যদি দুধ এসেই থাকে সেটা একটা অসুখ। তবে সাদা তরল মানেই কিন্তু দুধ নয় বরং এটা লসিকা গ্রন্থির ক্ষরণ বা পুঁজ ও হতে পারে। তবে কারো কারো ক্ষেত্রে প্রল্যাকটিন হরমোনের ভারসাম্যহীনতা হয় তাহলে দুধও আসতে পারে।
এর জন্য হরমোন বিশেষজ্ঞ, অথবা গাইনী বিশেষজ্ঞ ডাক্তারের শরনাপন্ন হওয়া উচিত।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy