প্রেম এবং ভালোবাসা সম্পর্কে?

প্রেম এবং ভালোবাসা এই দুটি বিষয় কি একই ? নাকি আলাদা? যদি আলাদা তবে দুটিরই আলাদা আলাদা বিস্তারিত জানতে চাই?
2681 views

3 Answers

হ্যা প্রায় একই,তবে প্রেমে  পরে আর ভালবাসায় তা প্রয়োগ করে।এখানে প্রেম ইনপুট আর ভালোবাস আউটপুট

2681 views Answered

প্রেম এবং ভালবাসা মোটেই এক জিনিষ নয়।

 এই দূটি শব্দের অনুভূতিকে একটা মাত্র শব্দ দিয়ে আলাদা করা হয়েছে, সেটা হচ্ছে " শরীর"। প্রেমে শরীর পরাজীত হয় কিন্তু ভালবাসায় শরীরের প্রয়োজন নেই বলেই অবাঞ্ছিত।

কেননা, ভালবাসার বিষয়টা সম্পূর্ণ মানসিক কিন্তু প্রেমের সাথে শরীরের সম্পর্ক আছে।

2681 views Answered

শব্দদুটো ভীষণ কাছাকাছি, কিন্তু তবুও একটা পার্থক্যতো আছেই। আমার ব্যক্তিগত ভাষ্য হলো, ভালোবাসাটা মানুষের আবেগ অনুভূতির একটা স্বাভাবিক রূপ। মানুষের প্রতি মানুষের ভালোলাগা, শ্রদ্ধাবোধ থেকেই মূলত ভালোবাসার উৎপত্তি। অবশ্য ভালোবাসার সংজ্ঞাটা আরো ব্যাপক, এটা যে কোন ঘটনা, ব্যক্তি, প্রাণী, স্মৃতি, বিষয় ইত্যাদির ব্যাপারেও হতে পারে। বিশেষ কোন "সাবজেক্ট"-এর ব্যাপারে মানুষের বিশেষ অনুভূতির নামই ভালোবাসা। সবচেয়ে বড় যে পার্থক্য সেটা হলো, ভালোবাসা সাধারণত এক-তরফা হয়, তবে দু'তরফাও হতে পারে। যেমন ধরুন আপনি আকাশ ভালোবাসেন, কিন্তু আকাশতো আপনাকে ভালোবাসতে পারেনা, পারলেও শুধু আপনাকে নির্দেশ করে সে(আকাশ) তার অনুভূতিকে প্রকাশ করতে পারছেনা বা পারেনা।


প্রেমটা অবশ্যই দু'পক্ষের হতে হবে। শুধু এক পক্ষ থেকে প্রেম হয়না। আমার দৃষ্টিতে প্রেমের গভীরতা / আবেদন ভালোবাসা থেকেও অনেক বেশী। রাস্তা দিয়ে হেঁটে যাওয়া একজন মানুষের প্রতি আপনার ভালোবাসা থাকতে পারে, তবে সেটাকে প্রেম বলা যাবে না। প্রেমটা তখনই হবে যখন বিষয়টা দু'দিক থেকেই হবে। তবে অবশ্যই সেটা ভালোবাসা থেকেও অনেক গভীর হতে হবে।


মোটামুটিভাবে, এই হলো আমার ধারনা। আমার ধারনা বা বোঝার ভুলও হতে পারে, 

2681 views Answered

Related Questions

Next steps