এই সাইটের এডমিন মুসলিম হয়েও প্রেম-ভালোবাসা বিভাগটি রাখা কি যুক্তিসঙ্গত?
এই ওয়েবসাইটের এডমিন যদি মুসলিম হয়ে থাকেন তবে একটি প্রশ্ন করতে চাই। ইসলামে বিবাহবহির্ভূত প্রেম-ভালবাসা সম্পূর্ণরূপে হারাম বা নিষিদ্ধ। তারপরও এই ওয়েবসাইটে 'প্রেম-ভালবাসা' নামক একটি বিভাগ রয়েছে, যেখানে মানুষ প্রশ্ন করছে, উত্তরও দিচ্ছে। আর অধিকাশ প্রশ্নকর্তা বা উত্তরদাতা মুসলিম। তাহলে এটা কি কোনো হারাম কাজে প্রশ্রয় দান করা নয়? ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা এবং আমাদের জীবনের সকল নির্দেশনাই ইসলামে আছে। যদি মুসলিম হতে হয়, তবে আল্লাহ যা আদেশ করেছেন তা মানতে হবে এবং যা নিষেধ করেছেন তা ছাড়তে হবে। এখানে কি হক ও বাতিলের সংমিশ্রণ ঘটছে না?
1 Answers
প্রথমেই বলি- এখানে "প্রেম-ভালোবাসা" বিভাগটি মানুষকে প্রেমে উৎসাহ প্রদান করার জন্য রাখা হয়নি কিংবা এখানে এমন কিছুই নেই যা দেখে কেউ প্রেম করায় আগ্রহী হবে, বরং এ বিভাগে প্রেমের তিক্তস্বাদটাই সর্বাধিক লক্ষণীয় যা কিনা সাধারণ মানুষকে প্রেম করায় নিরুৎসাহিত করতে পারে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy