মানসিক সমস্যায় থাকা অবস্হায় তার সাক্ষর নিয়ে তার কোন ওয়ারিশ জমি বিক্রি করলে সেটা কি গ্রহনযোগ্য হবে?

আমার নানা এবং নানি দুজনেই জীবিত আছে। কয়েক মাস আগে আমার নানার একবার হার্ট অ্যাটাক হয় এবং সেবার তিনি মৃত থেকে মুক্তি পেলেও তখন থেকে মানসিক সমস্যা দেখা দেয়। সাধারন ভাবে পরিচিত মানুষদের চিনতে পারে না, তবে পরিচয় করিয়ে দিলে কিছুটা চিনতে পারে অর্থাৎ যারা সব সময় কাছাকাছি অবস্হান করে তাদের চিনতে পারে। এই সুযোগে আমার একমাত্র মামা আমাদের সাথে প্রতারনা করে ওনাকে দিয়ে মূল্যবান জমি বিক্রি করে প্রচুর টাকা হাতিয়ে নিচ্ছে। এখন আমার মা -খালারা কি এই প্রতারনার বিরুদ্ধে কোন ব্যবস্হা গ্রহন করতে পারবে? যদি পারে তাহলে সেটা কিভাবে করা যাবে।

2580 views

1 Answers

না, তার সুস্থ্য না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।

2580 views Answered

Related Questions

Next steps