উত্তর না পেয়ে আবারও পশ্ন?
আমার স্বপ্ন ছিল হাই স্কুলের ইংরেজী শিক্ষক হবো ।
অনার্সে সরকারি কলেজে চাস পাই নাই বেসরকারিতে ইংরেজীতে চাস পাই টাকার অভাব থাকায় ভর্তি হতে পারি নাই
বর্তমানে আমি বি এস এস ডিগ্রিতে ভর্তি হবো
স্বপ্ন কি পূরণ হবে বা পূরণ করতে আমাকে কি কি কাজ করতে হবে?
2 Answers
হ্যাঁ অবশ্যই পূরণ হবে ইনশা আল্লাহ্ । তাঁর জন্য আপনাকে ভালো করে লেখাপড়া করতে হবে এবং ভালো রেজাল্ট করে ডিগ্রী সম্পন্ন করতে হবে । আর বিশেষ করে আপনাকে ইংরেজিতে দক্ষ হতে হবে । তাঁর জন্য আপনি ডিগ্রী বিএ তে ভর্তি হয়ে ঐচ্ছিক ইংরেজী বিষয়টা নিলে আরো ভালো হত । এতে করে আপনি আরো বেশী পরিমানে ইংরেজিতে দক্ষ হতে পারতেন ।
এখানেও সমস্যা নাই ভালো করে লেখাপড়া করেন আশা করি সফল হবেন ইনশা আল্লাহ্ ।
আপনি ইংরেজি শিক্ষক হতে চাইলে আপনাকে ইংরেজিতে অনার্স করতে হবে। সরকারি কলেজের তুলনায় বেসরকারি কলেজে খরচ কিছুটা বেশি হলেও আপনি কষ্ট করে ইংরেজিতে অনার্স করতে পারলে লাভবান হবেন। শিক্ষক হওয়া ছাড়াও আপনার অনেক চাহিদা থাকবে। আর্থিক সমস্যার ক্ষেত্রে আপনি টিউশনি বা পার্ট টাইম জব করতে পারেন। আপনি সরকারি কলেজে ইংরেজিতে চান্স পাওয়ার জন্য আগামী বছর আবার চেষ্টা করুন। তবে সাবজেক্ট চয়েস দেওয়ার সময় কিছু বিষয় খেয়াল রাখতে ইংরেজি পাওয়ার জন্য। আপনি যেহেতু এইচএসসির গ্রুপ ও রেজাল্ট উল্লখ করেন নি, তাই আপনাকে চয়েস অর্ডার দেওয়ার বিষয়ে কিছু বলতে পারলাম না। আপনি অভিজ্ঞ শিক্ষক, বড় ভাই, আত্মীয়-স্বজন, পরিচিত জনদের সঙ্গে আলোচনা করে পরামর্শ নিন। কারও একার সিদ্ধান্তের ওপর নির্ভর করবেন না। এই সিদ্ধান্তটি সারা জীবনের একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। সবচেয়ে বড় কথা ইচ্ছা থাকলে উপায় হয়। আপনি আপনার ইচ্ছা পূরণের জন্য কঠোর পরিশ্রম করুন। আশা করি সফল হবেন।
প্রয়োজনে মন্তব্য করুন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy