1 Answers
নাগরিকত্ব লাভ করার পদ্ধতি দেশভেদে বিভিন্ন হয়ে থাকে। কোনো ব্যক্তি জন্মভূমির বাইরে অন্যকোন দেশের নাগরিক হতে চাইলে সাধারণত নিম্নোলিখিত শর্তগুলোর যেকোনো একটি পূর্ণ করতে হয়-
১। একটি নির্দিষ্ট সময়পর্যন্ত উক্ত দেশে অবস্থান করা,
২। ইতোমধ্যে ঐ দেশের নাগরিক, এমন কারো সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া,
৩। সেখানে অবস্থিত কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে উচ্চতর ডিগ্রী অর্জন করা,
৪। সে দেশের স্বার্থে কোনো ত্যাগ স্বীকার করা,
৫। উক্ত দেশে ব্যাবসা বা অন্যকোন আইনসম্মত কাজে মোটা অঙ্কের অর্থ বিনিয়োগ করা,
৬। আদালতে সুপারিশ করার মাধ্যমে অনুমতি নেয়া,
৭। বার্ষিক ট্যাক্স একটি নির্দিষ্ট সীমা অতিক্রম করা ইত্যাদি।
বাংলাদেশের ক্ষেত্রে ১, ২, ৪ এবং ৬ নং পদ্ধতিতে নাগরিকত্ব লাভ করা যায়।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy