কেও একটু সাহায্য করুন।প্রেগন্যান্সি বিষয় সাহায্য দরকার?
আমার ওয়াইফ এর সাথে সেক্স করেছি প্রায় আড়াই মাস আগে(ব্যাবসায়িক কারনে আমি আমার ওয়াইফ এর থেকে দূরে আছি)।সেক্স করার পর তাকে দুইটি নরপিল খাইয়ে দেই।কিন্তু কিছুদিন আগে থেকে তার মদ্ধে প্রেগন্যান্সির সকল লক্ষণ দেখা যাচ্ছে কিন্তু টেস্ট কার্ড দিয়ে টেস্ট করলে ন্যাগেটিভ দেখাচ্ছে।দুইবার করাইছি কিন্তু দুইবারই ন্যাগেটিভ দেখাইছে।আবার তার মাসিক ও বন্ধ হয়ে আসে।আখন কি করব?
এবং কার্ড এর এই চিন্য মানে কি?
1 Answers
আপনি যে টেস্ট কিটের ছবি দিয়েছেন তা উন্নত মানের নয়। এধরনের স্ট্রিপ এর ফলাফল প্রায়ই ভুল আসে। তাই আপনি এর থেকে উন্নত মানের স্ট্রিপ দিয়ে পরীক্ষা করে দেখুন। দাম ৩৫-৫০ টাকার মত নিবে। নির্ভুল পরীক্ষার জন্য অবশ্যই আপনার স্ত্রী সারারাত প্রস্রাব চেপে রেখে সকাল বেলা ত্যাগ করবে এবং একটি পরিস্কার কাচের বাটিতে প্রস্রাব সংগ্রহ করবেন। এরপর সেখান থেকে তিন চার ফোটা প্রস্রাব স্ট্রিপের নির্দিষ্ট জায়গায় দিয়ে চার পাঁচ মিনিট অপেক্ষা করুন। এরপর দেখুন কয়টি দাগ উঠতেছে। যদি পুনরায় একটি দাগ উঠে তাহলে রেজাল্ট নেগেটিভ। আর দুইটি উঠলে গর্ভ কনফার্ম। তবে যে রেজাল্টই আসুক, আপনি একজন ভাল গাইনি বিশেষজ্ঞ ডাঃ এর কাছে পরামর্শ করে চিকিৎসা নিন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy