ভয়ংকর হস্তমৈথুন ও যৌন রোগ?
নির্জনতা, একাকীত্ত, আর পরিবারে কোনো শাসন না থাকার কারনে | ছোট্র বেলা থেকেই ভুলবশত হস্তমৈথুন করি || যখন এর খতিকর দিক বুঝতে পারি তখন অনেক দেরি হয়ে গেছে | 2015 সাল থেকে ছারার চেষ্টা চালচ্ছি,ব্যার্থ এবং প্রায় 60 বার মৈথুন করেছি | 2016 সালে ভয়ংকর যৌন রোগে আকার্ন্ত পায়খানায় কোথ দিলে বীর্য বের হয় যৌনতা কিছু ভাবলেও | 2016 সালে মৈথুন পুরো ছেরে দেওয়ার চেষ্টা করেও ব্যার্থ এখানেও 50 বার | 2016 সালে নানান ধরেন চিকিৎসাও করছি | ঔষধ গুলো, ইক্যাপ,ইভিট,ইকোভিট,এভেনা, এভেনা স্যাটাইভা | আরো অনেক ছোট্র খাটো ছিরাপ | টার্নেরা ,এসিডফস,সেলেনিয়াম,এনাকার্ডিয়াম, আরো অনেক | ভাবছি ভালো হবো হবো কিন্তু আজো ভালো হচ্ছি না | এখন আশার আলো নিভে গেছে | এভাবেই 2017 সাল চলে এল এবং প্রথম দিনেই প্রতিঙ্ঘা করছি জীবনে মৈথুন কিংবা যৌনতা কিছু করবো না, জীবনের মোর ঘুরিয়ে দেবো | কিন্তু ৬ তারিখে যা ভাবনার বাইরে তাই হলো | নেটে যৌনতা কিছু পরতে গিয়ে অনিচ্ছাকৃত বীর্যপাত | আবার হতাশা শুরু মনে হলো সব শেষ,এবার ইচ্ছে করে | এখন সেই হতাশার কারনে টানা একদিন ছয় বার | এখনো চরম হতাশার মধ্যে আছি, আবার s.s.c Exam | ভেঙ্গে পরছি, এই হতাশা কিভাবে কাটাবো? জীবনে ভালো হবো |
3588 views
1 Answers
যেসব ব্যাপার আপনাকে হস্তমৈথুনের দিকে ধাবিত করে, সেগুলো ছুড়ে ফেলুন, সেগুলো থেকে দূরে থাকুন। যদি মাত্রাতিরিক্ত হস্তমৈথুন থেকে সত্যি সত্য মুক্তি পেতে চান তাহলে পর্ণ মুভি বা চটির কালেকশন থাকলে সেগুলো এক্ষুনি নষ্ট করে ফেলুন। পুড়িয়ে বা ছিড়ে ফেলুন। হার্ডড্রাইব বা মেমরি থেকে এক্ষুনি ডিলিট করে দিন। ইন্টারনেট ব্যবহারের আগে ব্রাউজারে প্যারেন্টাল কন্ট্রোল-এ গিয়ে এডাল্ট কন্টেন্ট ব্লক করে দিন। কোন সেক্স টয় থাকলে এক্ষুনি গার্বেজ করে দিন। কোন কোন সময় হস্তমৈথুন বেশি করেন, সেই সময়গুলো চিহ্নিত করুন। বাথরুম বা ঘুমাতে যাওয়ার আগে যদি উত্তেজিত থাকেন, বা হঠাত কোন সময়ে যদি এমন ইচ্ছে হয়, তাহলে সাথে সাথে কোন শারীরিক পরিশ্রমের কাজে লাগে যান। যেমন বুকডন বা অন্য কোন ব্যায়াম করতে পারেন। যতক্ষণ না শরীর ক্লান্ত হয়ে যায়, অর্থাৎ হস্তমৈথুন করার মত আর শক্তি না থাকে, ততক্ষণ পর্যন্ত সেই কাজ বা ব্যায়াম করুন। গোসল করার সময় এমন ইচ্ছে জাগলে শুধু ঠাণ্ডা পানি ব্যবহার করুন এবং দ্রুত গোসল ছেড়ে বাথরুম থেকে বের হয়ে আসুন। অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। সব সময় কোন না কোন কাজে ব্যস্ত থাকুন। আগে থেকে সারাদিনের শিডিউল ঠিক করে রাখুন। তারপর একের পর এক কাজ করে যান। হস্তমৈথুনের চিন্তা মাথায় আসবে না। যারা একা একা সময় বেশি কাটায়, যাদের বন্ধুবান্ধব কম, দেখা গেছে তারাই ঘনঘন হস্তমৈথুন বেশি করে। একা একা না থেকে বন্ধুবান্ধবদের সাথে সময় কাটান। একা একা টিভি না দেখে বন্ধুদের সাথে কিছু করুন। বন্ধুবান্ধব না থাকলে ঘরে বসে না থেকে পাবলিক প্লেসে বেশি সময় কাটান।
3588 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy