2 Answers

অন্য কিছু ধর্মে এসবের অস্তিত্ব থাকলেও ইসলাম ধর্ম আত্মা হাজির কিংবা প্লানচেট এসব সমর্থন করেনা।

তাই এসব সম্পূর্ণ মনগড়া।

3608 views

অলৌকিক জগত নিয়ে যত উদ্ভট ইলাস্ট্রেশন রয়েছে তার মধ্যে সবচেয়ে পরিচিত হলো প্ল্যানচেট (AKA Ouija Board)।

সাধারণ প্ল্যানচেটে ইংরেজি ২৬ টি বর্ণমালা, সবগুলো সংখ্যা, Yes, No, Good Bye এই শব্দগুলো লেখা থাকে, এর উপর সহজেই স্লাইড করার মতো একটি ত্রিকোণাকার বোর্ড থাকে। বোর্ডের মাঝামাঝি যায়গায় লেন্সযুক্ত ছোট একটি ছিদ্র থাকে।

image

এর মূলনীতি হলো চিত্রের মতো কয়েকজন (সাধারণত ৩ জন) তাদের দুই হাত দিয়ে আলতোভাবে একটি ত্রিকোণাকার বোর্ডটি স্পর্শ করে কাঙ্ক্ষিত আত্মাকে ডাকবেন, তাদের ডাকে সাড়া দিয়ে আত্মা অলৌকিকভাবে বোর্ডটিকে বিভিন্ন অক্ষরের উপর নিয়ে অংশগ্রহণকারীদের প্রশ্নের উত্তর দিবেন।

শুনতে উদ্ভট মনে হলেও আপনি যদি আপনার ভিতুটাইপের দুজন বন্ধুকে নিয়ে প্লানচেটে বসেন তাহলে বোর্ডটার নিজ থেকে নাড়াচাড়া করা উপলব্ধি করতে পারবেন। কিন্তু যদি একা বসেন তাহলে সারাদিনেও কোনো নড়াচড়া বুঝতে পারবেননা।

আসলে বোর্ডটিকে কোনো আত্মা স্লাইড করছেনা, স্বয়ং অংশগ্রহণকারীরাই এর মুভমেন্টেটের জন্য দায়ী। একাধিক ব্যক্তি যখন ঐ বোর্ডের উপর হাত রাখেন তখন যেকোনো একজনের সামান্য নড়াচড়া অন্যদের কাছে অদ্ভুত ঠেকে এবং তারা ভেবে বসেন আত্মা এসে গেছে। অংশগ্রহণকারীদের কেউ যদি চালাকি করে আলতো একটু ধাক্কা দেন তাহলে বাকি সবাই ধাক্কার দিকটি অনুসরণ করবে। এক্ষেত্রে চতুর ব্যাক্তিটি সম্পূর্ণ বিষয়টি নিজেই নিয়ন্ত্রণ করতে পারবেন। কেউ যখন কোনো প্রশ্ন করবে তখন সে বাকিদের ম্যানিপুলেট করে যেদিকে খুশি বোর্ডটিকে স্লাইড করতে পারবেন। এভাবেই তথাকথিত গণক টাইপের লোকেরা সাধারণ মানুষকে বোকা বানিয়ে থাকেন। বাস্তব প্রমাণের জন্য আপনি নিজেই ট্রাই করতে পারেন। ভয়ঙ্কর পরিবেশ আবশ্যক, তা নাহলে প্লানচেটে কেউ একাগ্রভাবে মনোযোগ দিবেনা।

সাবকন্সাস মাইন্ডে অনেকসময় অংশগ্রহণকারী ম্যনিপুলেশন ছাড়াই সঠিক উত্তরের দিকে স্লাইড করে বসেন, এক্ষেত্রে যদি তার চোখ বেধে দেয়া হয় তাহলে দেখা যাবে কখনোই সঠিক উত্তর আসবেনা।

শেষাংশে আপনার উত্তর- মানুষের মৃত্যুর পর অন্তত পৃথিবীর বুকে তার আত্মা বলতে কিছুই অবশিষ্ট থাকেনা। আজকের দুনিয়ায় এসবে বিশ্বাস করা বোকামি আর হাস্যকরও বটে। আর যা নেই তা উপস্থিত হওয়ার কোনো প্রশ্নই উঠেনা।

তবে যাই হোক, বন্ধুদের সাথে মজা করার জন্য এটি কিন্তু দারুণ একটি স্পোর্ট হতে পারে।

3608 views

Related Questions