একটা চিঠি চাই?

একটা মেয়েকে ২ বছর আগে পছন্দ করি। কাল চিঠি দিতে চাই। কেউ পারলে একটা চিঠি লিখে দেন।
3006 views

1 Answers

প্রিয়তমা, হঠাৎ চলার পথে এক একটা মুখ একেবারে বুকের মধ্য গেঁথে যায়।এটা কেবল সৌন্দর্যের জন্য না।আর একটা কি গুন আছে-বোধ করি সচ্ছতা।এই মুখ হাজার মানুষের ভিড়েও চোখে পরে।সবচেয়ে বড় কথা হলো আমি তোমাকে আবিস্কার করেছি একটু একটু করে।মনের চোখ দিয়ে তোমাকে দেখেছি।মন বলে,স্বর্গ থেকে দেবী এসেছে আমাকে পৃথিবীর ধুলো বালি থেকে আচঁল দিয়ে ডেকে রাখার জন্য। তোমার মুখে কি দেখেছিলাম কে জানে!ফলে যা হবার তাই হলো-আমি মুহূর্তেই তোমাকে ভালোবেসে ফেললাম। বস্তুত ভালোবাসার মধ্য কোনো অপরাধ আমি দেখি না।কারন এতে মানুষের কোনো হাত নেই।কেমন একটা ইচ্ছায় অনিচ্ছায় হয়ে যায় ঈশ্বর'ই ভালো বলতে পারবেন। ইংরেজীতে যাকে বলে-Love is the gift of God.তাই শাস্তি আমাকে না দিয়ে তাকেই দিও!!শুধু আমারটা আমাকেই বুঝিয়ে দিলেই হবে।

3006 views Answered

Related Questions

Next steps