সেনা বাহিনী চাকরিতে ঢুকতে হলে কি করতে হবে?
সম্প্রতি প্রকাশিত বিজ্ঞপ্তিতে সেনাবাহিনীতে আবেদন করেছি। আমার উচ্চতা ৫ফিট ৮ইঞ্চি। জানামতে শারিরীক কোন সমস্যা নাই। চাকরি পেতে আগে থেকে কারো সাথে কোন যোগাযোগ করা লাগে কি? ঘুষ প্রদান করার মত অবস্থা আমার নাই। শুনেছি ঘুষ ছাড়া নাকি বর্তমানে সরকারি চাকরি হয় না। এখন এ লাইনে যাবো কি যাবো না সিদ্ধান্ত নিতে পারছি না।
3 Answers
না এই কাজ ভুলেও করবেন না কারন ঘুষ দেওয়া ও নেওয়া আইন অনুযায়ী দন্ডনীয় অপরাধ আর ঘুস দিয়ে সেনাবাহিনীতে চাকরি হয় না চাকরি হয় যোগ্যতায়। তাই নিজেকে যোগ্য করে গড়ে তুলুন আপনার চাকরি অবশ্যই হবে।
ঘুস না দিয়েও সরকারি চাকরি হয়। কাজেই হতাস হবার কিছু নেই। আপনি যখন লোক নিবে তখন লাইনে দাঁড়াবেন। প্রাথমিক ভাবে শরীর পরীক্ষা করার পর লেখিত পরীক্ষার জন্য ভেতরে পাঠাবে। লেখিত পাস করলে শেষে চুড়ান্ত মেডিকেল পরীক্ষা হবে। সেখানে শারীরিক কোন সমস্যা ধরা না পড়লে আপনি চাকরির নিয়োগ পত্র পাবেন।
আপনি যদি শারীরিক ভাবে ফিট থাকেন এবং আপনার মেধা শক্তি যদি ভালো থাকে এবং আপনি যদি সব পরীক্ষাতে ভাল করতে পারেন তবে আপনার টাকা ছাড়াও চাকরি হতে পারে । টাকা ছাড়া এখনো চাকুরী হয় এবং সে কথা আমি বিশ্বাসও করি ।
ধরেন একটা মাঠ থেকে ১০০ মানুষকে চাকুরী দেয়া হবে এর মধ্যে কোঁটা এবং মামা , খালুর রেফারেন্সে ৯০ জনকে নেয়া হল । আর বাকি ১০ জনকে অবশ্যই তার যোগ্যতার বলেই চাকুরী দেয়া হবে ।
তাই আপনি ওসব কথা চিন্তা না করে মাঠে যান এবং নিজেকে প্রমাণ করুন যে হ্যাঁ আপনি সৈনিক হবার যোগ্য । আল্লাহ্ চাহে তো টাকা এবং মামা, খালু ছাড়াও চাকুরী হয়ে যেতে পারে ।
শুভ কামনা রইল ।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy