কি করা উচিত?
আমি আমার কাজিন কে দশম শ্রেনী থেকে ভালোবাসি,তাকে নানা ভাবে প্রপোজ করেছি কিন্তু সে আমার কথাতে সম্মতি দেন নি ।এভাবে টানা তার পিছনে প্রায় ৩বছর ঘুরেছি ।এর মাঝে নানা বিষয় নিয়ে আমার এবং তার দুই পরিবারের মাঝে অনেক ঝামেলা হয়ে গেছে ।আর সেও আমার প্রতি কোন দুর্বলতা দেখায় নি ।আমিও ভেবে দেখলাম যে যাকে ভালোবাসি সেই রাজি না ,তার উপরে পারিবারিক ঝামেলাতো আছেই ।কাজেই তাকে পাওয়া আর সম্ভব হবে না ।এইভেবে তার থেকে দুরে চলে আসার চেষ্টা করি ।তার কিছুদিন পরেই আমাকে একজন পছন্দের কথা বলে ।প্রথমে আমি তাকে বন্ধু হিসেবে দেখলেও একটু একটু করে আমার মনের শূন্যস্থান টাতে সে যায়গা করে নেয়।আমিও তার প্রতি দুর্বল হয়ে পরি ।ঠিক এই সময়টাতে আমার দাদী মারা যান ।তার মৃত্যূতে দুই পরিবারের ঝামেলা মিটে যায়।এর পরে তারা আমাকে বিয়ের প্রস্তাব দেয় সে তার পরিবার থেকে ।আমি বুঝতে পারছি না এখন আমার কি করা উচিত?
2844 views
2 Answers
প্রথমে আপনার মনকে জিঙ্গেস করেন আপনার কাজিনের জন্যো এখন আপনার মনে কতটুকু জায়গা আছে? যদি আপনি তাকে আগের মতোই ভালবাসেন তাহলে তাকে বিয়ে করতে পারেন। আর যদি নতুন মেয়েটাকেই বেশি ভালবাসেন তাহলে তো আপনি আপনার কাজিনের সাথে সুখি হতে পারবেন না। তবে আমার মনে হয় আপনার কাজিন যেহেতু আপনার প্রথম ভালবাসা সেহেতু আপনি তার সাথেই সুখি হবেন।আমার মনে হয় আপনার মনের গভিরে আপনার কাজিনের জন্যোই বেশি জায়গা আছে। মনটাকে শান্ত করে নিরবে বসে ভাবেন কার জায়গা কতটুকু? তাহলে নিজেই উত্তরটা পেয়ে যাবেন। আর তাছাড়া আপনার কাজিনকে বিয়ে করলে আপনাদের 2 পরিবারের সম্পর্কটা আরো ভাল হবে। তাই আমার মনে হয় কাজিনকে বিয়ে করাটাই ভাল হবে। ধন্যবাদ ভাই।
2844 views
Answered