1 Answers

না ভাই এটি অলৌকিক কিছু না, ডান চোখের পাতা লাফালে নাকি সুসংবাদ আসে, আর বাম চোখেরটা লাফানো খারাপ’— এমনটাই হয়তো শুনে এসেছেন দাদী-নানীর মুখে। কিন্তু প্রকৃত অর্থে এমনটা কখনোই নয়। চোখের পাতা লাফানোর এই রোগটির নাম ডাক্তারী ভাষায় Myokymia। পেশীর সংকোচনের কারণেই চোখের পাতা লাফায়। এর কারণ হলো প্রথমত মানসিক চাপে চোখের পাতা লাফাতে পারে, কঠিন মানসিক সমস্যা দেখা দিলে শরীর বিভিন্নভাবে প্রতিক্রিয়া ব্যক্ত করে। তাই চোখের পাতা লাফানো মানসিক চাপের লক্ষণ হিসেবে প্রকাশ পেতে পারে।

ক্লান্তির কারণেও এ সমস্যা দেখা দিতে পারে। পরিমিত ঘুমের অভাব বা অন্য কোনো কারণে ক্লান্তি থেকে চোখের পাতা লাফাতে পারে। ঘুমের অভাবে চোখের পাতা লাফানো শুরু করলে পরিমিত ঘুমই নিরাময়ের জন্য যথার্থ চিকিৎসা। অনেকের দৃষ্টি সমস্যাজনিত কারণে চোখের পাতা লাফাতে পারে। টিভি, কম্পিউটার, মোবাইল ফোনের স্ক্রিনের আলো চোখের দৃষ্টিতে প্রভাব ফেলে। এ সমস্যা থেকেও চোখের পাতা লাফানোর উপসর্গ দেখা দিতে পারে। এ ছাড়া চোখের শুষ্কতার কারণেও লাফাতে পারে। কম্পিউটার স্ক্রিনের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকলে
চোখের পাতা লাফানোর আরেকটি উল্লেখযোগ্য কারণ হতে পারে পুষ্টির ভারসাম্যহীনতা। বিশেষ করে ম্যাগনেশিয়ামের অভাব হলে এমনটি হতে পারে। চোখে অ্যালার্জির ফলে চোখ থেকে পানির সঙ্গে কিছুটা হিস্টামিন নির্গত হয়। এতে চোখের পাতা লাফাতে পারে।
 
দুই একবার হঠাৎ চোখের পাতা লাফালে চিন্তার কিছু নেই। কিন্তু সেটা যদি মাত্রাতিরিক্ত হয় এবং আপনার বিরক্তির কারণ হয়ে দাঁড়ায় তবে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেয়া উচিত। 
2753 views

Related Questions