দয়া করে সাহায্য করূন?
2 Answers
এটা কোন সমস্যা না | রাতে পানি কম পান করলে পস্রাবে ইউরক্রোম বেড়ে যায়| তাই সামান্য হলুদ দেখায়| আপনি খেয়াল করলে দেখবেন সকাল বেলা যেদিন কম পস্রাব হয় সে দিন বেশি হলুদ| তাই বেশি করে পানি পান করে ঘুমান
হালকা হলদেটে. এটাই প্রস্রাবের স্বাভাবিক রং। ইউরোক্রোম নামে একটি উপাদানের কারণে এই রং থাকে আমাদের প্রস্রাবের। পিত্তরসের একটি বর্জ্য উপাদান থেকে ইউরোক্রোম নিঃসরণ হয়। এই ম্লান হলুদ রঙের প্রসাব বলে দেয় স্বাভাবিক মাত্রায় ৯৬ ভাগ পানি আর বাকিটুকু বাড়তি লবন, হরমোনসহ অন্যান্য বর্জ্য রয়েছে প্রস্রাবে, যা সুস্থতাকে নির্দেশ করে। স্বচ্ছ সাদা. এই রঙের প্রস্রাব কিন্তু একটু সমস্যার। কারণে অতিরিক্ত পানি পান করলে হলুদ রঙের ঐ উপাদানটি বেশি পাতলা হয়ে পড়ে। অনেক সময় উচ্চ রক্তচাপের ওষুধ খেলে এই রং হতে পারে। আবার এক ধরণের বিরল শ্রেণির ডায়াবেটিসেও প্রস্রাব স্বচ্ছ হয়। প্রতি ২৫ হাজার মানুষের একজনের এ ধরণের ডায়াবেটিস দেখা যায়। খেলোয়াড় বা নারীদের অনেকে কায়িক পরিশ্রমের কারণে অতিরিক্ত পানি খেলে এই রঙের প্রস্রাব হতে পারে। এতে শরীরের লবণ পাতলা হয়ে অনবরত বেরিয়ে যাওয়ায় জ্ঞান হারানো এমনকি মৃত্যুও ঘটার সম্ভাবনা থাকে। উজ্জ্বল হলুদ. উজ্জ্বল হলুদ রঙের প্রস্রাব হচ্ছে? বুঝতে হবে আপনি ভিটামিন খাচ্ছেন। বিশেষ করে ভিটামিন বি এবং সি-এর কারণে এই রঙের প্রস্রাব হয়। খাবারে যে পরিমাণ ভিটামিন থাকে, তাতে এরকম প্রস্রাব হওয়ার কথা নয়। তবে, ভিটামিন পিল বা অন্য কোনো রকম ভিটামিন ওষুধ গ্রহণের বেলায় বাড়তি ভিটামিনটুকু বেরিয়ে যায় প্রস্রাবের সঙ্গে। অন্যান্য ভিটামিন শরীরে জমা থাকলেও সি ও বি ভিটামিন পানিতে দ্রবণীয় বলে প্রস্রাবের সঙ্গে বেরিয়ে যায়। ফলে প্রস্রাবের রঙে এই বদল আসতে পারে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy