দয়া করে আমাকে সাহায্য করুন আমি খুব দুশ্চিন্তায় আছি?
আমার প্রেম হয়েছে প্রায় ৮ মাস আগে কিন্তু এর আগ থেকে আমরা একজন আরেকজনকে ভালোবাসতাম। এখন সমস্যা হলো আমাদের মধ্যে প্রতিদিন ঝগড়া হয়। এর কারন আমি আর ওকে বিশ্বাস করতে পারছি না। কারন আমি যদি ওর কাছে একটা ফটো চাই তাহলে দিতে রাজি হয় না। এবং সে একটা ছেলের সাথে কথা বলতো আমি ও আমাকে নিজে বলেছে কিন্তু সে বলেছে ছেলেটা নাকি ওর বোনের লাভার। আমি ওকে যখন নিষেধ করেছি কথা বলতে তখন সে আর কথা বলে না। এখন আমার প্রশ্ন হলো সে কি আমাকে সত্যি কথা বলছে এটা বুঝবো কিভাবে? আর আমি কিভাবে বুঝবো ও আমাকে সত্যি ভালোবাসে কি না? আর সে আমার সাথে মিত্যা কথা বলে। প্লিজ আমাকে হ্যাল্প করুন।।
2842 views
1 Answers
ভালোবাসার সম্পর্কের মধ্যকার কিছু ব্যাপার ভালোভাবে খেয়াল করলেই বুঝতে পারবেন যে, আপনারদের এই সম্পর্ক আসল কি না, সত্যিই আপনার প্রেমিক বা প্রেমিকা আপনাকে ভালোবাসে কি না!
বিষয়গুলো হলো.. .
খেয়াল করে দেখুন যে আপনাদের একে অন্যের সাথে সারাজীবন কাটানোর ইচ্ছাটা কতখানি প্রবল। আপনি কি আপনার প্রেমিক বা প্রেমিকার ওপর এতটাই ভরসা করেন যে চোখ বন্ধ করে তাঁর সাথে সারাজীবন কাটাতে পারবেন? উত্তর যদি হ্যা হয়, তাহলে বুঝে নিন আপনাদের সম্পর্কের গভীরতা প্রবল এবং এটাই আসল ভালোবাসা।
আপনাকে যে ভালোবাসে, বিয়ে করতে চায়, তিনি অবশ্যই চেষ্টা করবেন যেন তাঁর পরিবার ও বন্ধুদের সাথে যেন আপনার ভালো সম্পর্ক গড়ে ওঠে। খেয়াল করুন তিনি আপনাকে তাঁর বন্ধু ও পরিবারের সদস্যদের সাথে পরিচয় করিয়ে দেন কি না। আপনাকে নিয়ে যদি তাঁর ভবিষ্যত্ পরিকল্পনা থাকে, তাহলে অবশ্যই তাঁর নিকটজনদের সাথে আপনার সদ্ভাব করানোর চেষ্টা করবেন।
যিনি আপনাকে সত্যি সত্যি ভালোবাসেন তিনি আপনার কাছে কোনো কিছুই গোপন করতে চাইবেন না। নিজের একান্ত ব্যক্তিগত ব্যাপার থেকে শুরু করে পরিবারের সমস্যার কথা সবই বলবেন। এমনকি তাঁর প্রাক্তন সম্পর্কগুলো সম্পর্কেও বলবেন। যদি তাঁর মধ্যে কথা গোপন করার প্রবণতা লক্ষ্য করেন, তাহলে সাবধান হয়ে যান।
যিনি আপনাকে ভালোবাসেন এবং বিয়ে করতে চান, তিনি আপনার সাথে নানা ধরনের ভবিষ্যত্ পরিকল্পনা করবেন। এর মধ্যে অর্থনৈতিক পরিকল্পনা অন্যতম। যেমন সংসার কেমন হবে, কেমন বাড়িতে থাকবেন, জীবনে কী কী করতে হবে ইত্যাদি। আপনার প্রেমিক বা প্রেমিকা কি আপনার সাথে ভবিষ্যতের অর্থনৈতিক পরিকল্পনা করেন? উত্তর হ্যা হলে তাঁর ভালোবাসার সত্যতা পাওয়া যায়।
2842 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy