1 Answers

আজকের স্বর্ণে বাজার দরঃ আজ বুধবার থেকে পরিবর্তিত দামে স্বর্ণ বেচাকেনা হবে বলে জানিয়েছে বাজুস(বাংলাদেশ জুয়েলারি সমিতি) ।তারা জানায়, নতুন দর অনুযায়ী প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণ নির্ধারণ করা হয়েছে ৪৪ হাজার ৫২১ টাকা। গতকাল মঙ্গলবার পর্যন্ত প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণ বিক্রি হয় ৪৬ হাজার ১৪ টাকা দরে। পরিবর্তিত দরে ২১ ক্যারেট স্বর্ণ ৪২ হাজার ৪২১ টাকা এবং ১৮ ক্যারেটের দাম চূড়ান্ত করা হয় ৩৫ হাজার ৭৭৩ টাকায়। আগের দর ছিল ২১ ক্যারেট ৪৩ হাজার ৯১৪ টাকা এবং ১৮ ক্যারেট ৩৭ হাজার ২৬৬ টাকা। সনাতন পদ্ধতির স্বর্ণের ভরি এত দিন ছিল ২৫ হাজার ৫৪৪ টাকা। আজ থেকে বিক্রি হবে ২৪ হাজার ৮৬ টাকা ভরিদরে।

2973 views Answered

Related Questions

Next steps