1 Answers
একটা কৃত্রিম উপগ্রহ মূলত তিনটি কাজ করে থাকে ।পৃথিবীর গ্রাউন্ড স্টেশন থেকে সিগন্যাল বা সংকেত গ্রহণ করে ।সেই সংকেতকে প্রসেস বা বিশ্লেষণ করে এবং তারপর ঐ সিগন্যালকে আবার গ্রাউন্ড স্টেশনে পাঠিয়ে দেয় ।অনেকগুলো ইলেকট্রনিক্স সিস্টেমের সাহায্যে একটা কৃত্রিম উপগ্রহ তৈরি এই কাজটা করে যা চাঁদ বা প্রাকৃতিক উপগ্রহ দিয়ে সম্ভব নয় ।তাছাড়া প্রাকৃতিক উপগ্রহ বা চাঁদ কখনই একই স্থানে থাকে না,স্থান পরিবর্তন করে ।কিন্তু কৃত্রিম উপগ্রহগুলি জিও স্টেশনারী বা ভূসমলয় কক্ষে থাকার ফলে এ সমস্যা নেই ।অর্থ্যাত্ পৃথিবীর গতির সাথে সমান গতিবেগ নিয়ে থাকে যার ফলে সরাসরি সংকেত যাওয়া আসা করে । আর একটা কারণ হলো চাঁদ পৃথিবী থেকে অনেক দূরে থাকার কারণে সিগন্যাল আসা যাওয়া করতে ১/৪ সেকেন্টের বেশি সময় লাগে ।তাই কৃত্রিম উপগ্রহকে সংকেত আদান প্রদানে ব্যবহার করা হয় ।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy