1 Answers

নামের সংখ্যা এই হরফের হিসেবে বের করতে হয়: ابجد هوز حطي كلمن سعفص قرشت ثخذ ضظغ. প্রথম দশ হরফে এক এক করে বাড়বে। যেমন, আলিফ+হামযা ১, বা ২, জিম ৩, দাল ৪, হা ৫, ওয়াও ৬, যা ৭, হা ৮, ত্বোয়া ৯ এবং ইয়া ১০. এরপর প্রতি হরফে দশ করে বাড়বে (১০০ পর্যন্ত)। যেমন, ইয়া ১০, কাফ ২০, লাম ৩০, মিম ৪০, নুন ৫০, সিন ৬০, আইন ৭০, ফা ৮০, সোয়াদ ৯০ এবং ক্বাফ ১০০. এরপর প্রতি হরফে একশো করে বাড়বে (শেষ পর্যন্ত)। যেমন, ক্বাফ ১০০, রা ২০০, শিন ৩০০, তা ৪০০, ছা ৫০০, খা ৬০০, যাল ৭০০, দ্বোয়াদ ৮০০, যোয়া ৯০০ এবং গাইন ১০০০. এই হল হরফগুলোর মান। এই হিসেবেই নামের সংখ্যা বের করতে হয়।

2844 views Answered

Related Questions

Next steps