শতকরা কমিশন এর হিসাব বের করার সহজ নিয়ম?
প্রস্ন: আমি কিভাবে কমিশন বা ছাড় সংক্রান্ত শতকরা হিসাব ক্যালকুলেটর এ বের করব?
উদাহরণ : একটা বই এর মূল্য ৩৫৫ টাকা কিন্তু এখানে ২৮% কমিশন দেওয়া হয়েছে এখন বই টির মূল্য কত?
ক্যালকুলেটর এ টাইপ করেন
৩৫৫-২৮%
এটা টাইপ করুন দেখবেন রেজাল্ট ২৫৫.৬ আসবে এটাই বইটির মূল্য।
3 Answers
আপনি ৩৫৫ লিখে ২৮ % করে % এর যেই টাকা আসবে সেটা বাদ দিন তবে আপনার বই এর ক্রয় মূল্য পাবেন ।
৩৫৫ এর ২৮% হল ৯৯.৪
সুতরাং ৩৫৫ - ৯৯.৪ = ২৫৫.৬ টাকা ।
যদি ২৮% কমিশন দেয়ার পর ৩৫৫ টাকা মূল্য হয় তাহলে ৩৫৫ কে ১০০-২৮= ৭২ ধারা ভাগ ও ১০০ ধারা গুন করলে মূল্য বের হবে। আর যদি ৩৫৫ এর ২৮% বের করতে চাও তাহলে ৩৫৫ * ২৮ দিয়ে % বাটনে চাপ দাও।
কমিশন বের করার সবচেয়ে সহজ পদ্ধতি হল ক্রয়মুল্য গুন কমিশন ভাগ ১০০। এই পদ্ধতি তে সহজেই বের করা যাই। যেমন আপনার উদাহরণ টা=৩৫৫×২৮÷১০০=৯৯.৪। এখন ৩৫৫ টাকা থেকে বাদ দিলে হয় ৩৫৫-৯৯.৪=২৫৫.৬ টাকা। আশাকরি বুঝেছেন।