পাঁচ ওয়াক্ত নামাযের সেজদাহ'র তাসবিহ(সোবহানা রাব্বিয়াল আ'লা) ব্যতিত আর কোন কোন দোয়া/তাসবিহ রয়েছে যা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম পাঠ করতেন ? সহি হাদিসের আলোকে কোন ভাই জানালে অনেক উপকৃত হতাম।। তার জন্য অনেক অনেক দোয়া ও শুভ কামনা থাকল .....।

2503 views

1 Answers

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় গিয়ে 'সুবহানা রাব্বিয়াল আ'লা' ছাড়াও যে দোয়া পড়তেন, তা হল- اللهم لك سجدت وبك آمنت ولك أسلمت سجد وجهي للذي خلقه فصوره وشق سمعه وبصره فتبارك الله أحسن الخالقين বাংলা উচ্চারণ: আল্লাহুম্মা লাকা সাজাদতু ওয়াবিকা আমানতু ওয়ালাকা আসলামতু, সাজাদা ওয়াজহী লিল্লাযী খালাকাহু ফাসাওওয়ারাহু ওয়াশাক্কা সাম'আহু ওয়া বাসারাহু, ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকীন। [সুনানে তিরমিজি : হাদিস নম্বর 3343]

2503 views

Related Questions