1 Answers

মূত্রের সাথে লক্ষ্যনীয়

মাত্রায় বীর্য নির্গমণ স্বাভাবিক

ঘটনা নয়। যদি সন্দেহ হয় যে

মূত্রের সাথে বীর্য বা অন্য কিছু বের

হচ্ছে বা মূত্রের রঙ, গন্ধ ইত্যাদি

স্বাভাবিকের থেকে ভিন্ন তবে তৎক্ষণাৎ

উপযুক্ত ডাক্তারের (Urologist) সাথে পরামর্শ

করুন। প্রয়োজনীয় পরীক্ষা করে নিশ্চিত

হোন যে শারীরিক কোন সমস্যা নেই।

তবে উল্লেখ করব যে যৌন উত্তেজনার

পরে মূত্রের সাথে স্বচ্ছ একটু চটচটে

রস, যা মূলত pre-ejaculate, বের হওয়া একটি

স্বাভাবিক ঘটনা। এই রস কিন্তু বীর্য নয়।

বীর্য বের হয় সাধারণত অর্গ্যাজমের

মাধ্যমে। মূত্রের সাথে বীর্য বের

হলেও সেই বীর্য মূলত ক্ষরিত হয়

পূর্ববর্তী কোন (জ্ঞাত বা অজ্ঞাত)

অর্গ্যাজমের সময়।

প্রস্রাবের সাথে বীর্য নির্গমণের একাধিক

কারণ হতে পারে। সবথেকে সাধারণ কারণ হল

যে অনেক সময়ই সহবাস বা হস্তমৈথুন বা অন্য

কোন কারণে অর্গাজমের পরে স্বল্প

পরিমাণে বীর্য মূত্রনালীতে থেকে যায়

যা পরবর্তীতে মূত্রত্যাগের সময় বেরিয়ে

আসতে পারে। কিন্তু এই পদ্ধতিতে মূত্রের

সাথে যে পরিমাণ বীর্য নির্গত হয় তা সাধারণত

এতই অল্প হয় যে সেটা আলাদা করে বোঝা

নাও যেতে পারে। তবে এইভাবে বীর্য

নির্গমণ কোন চিন্তার কারণ নয়।

অপর একটি গুরুতর কারণ হল রেট্রোগ্রেড

ইজাকুলেশন (retrograde ejaculation)।

এক্ষেত্রে অর্গ্যাজমের সময় বীর্য

লিঙ্গের মাধ্যমে নির্গমণের পরিবর্তে

মূত্রথলীতে প্রবেশ করে এবং

পরবর্তীতে প্রস্রাবের সময় মূত্রের

সাথে বেরিয়ে আসে। সাধারণত মূত্রথলীর

স্ফিংটার পেশী অর্গ্যাজমের সময় সংকুচিত

হয়ে বীর্যকে মূত্রথলীতে প্রবেশ

করতে দেয় না। কিন্তু যদি ওই স্ফিংটার

পেশী ঠিকমত কাজ না করে তবে বীর্য

মূত্রথলীতে ঢুকে যায়। রেট্রোগ্রেড

ইজাকুলেশন পুরুষদের বন্ধ্যাত্বের একটি

সম্ভাব্য কারণ। তবে কিছু কিছু ক্ষেত্রে

উপযুক্ত চিকিৎসায় এর নিরাময় সম্ভব। প্রস্রাবের

সময় বীর্য বের হবার আরেকটি সম্ভাব্য

কারণ হল প্রস্টেট গ্রন্থির সমস্যা। বীর্যের

কিছু পরিমাণ রস এই গ্রন্থিতে তৈরী হয়।

প্রস্টেট গ্রন্থিতে সমস্যা হলে

মূত্রত্যাগের সময় এই গ্রন্থি হতে ক্ষরিত রস

মূত্রের সাথে মিশে যেতে পারে।

তবে কারণ যাই হোক না কেন যদি সন্দেহ

হয় যে মূত্রের সাথে অস্বাভাবিক কিছু বের

হচ্ছে তবে ডাক্তারের পরামর্শ অবশ্যই

নেওয়া উচিৎ। অনেক সময় কিছু কিছু

যৌনরোগের ফলেও প্রস্রাবের সময় এমন

তরল বের হতে পারে যা দেখতে

বীর্যের মতন। অতএব পরীক্ষা করে এটা

নিশ্চিত হওয়া প্রয়োজন যে যেটা বের

হচ্ছে তা সত্যিই বীর্য না অন্য কিছু, যাতে

প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া যায়। ভালো

থাকুন।

2571 views

Related Questions