1 Answers

মুনাফার অংকের ক্ষেত্রে মুনাফা, আসল, সময়, মুনাফার হার ইত্যাদি বিষয় সম্পর্কে প্রশ্ন করা হয়। এ বিষয়গুলো সম্পর্কে নিচে কিছু অংক ও তার সমাধান দেওয়া হলঃ

১। শতকরা বার্ষিক ৪ টাকা হার সুদে ৮৫০ টাকার ৫ বছরের সুদ কত? সুদ-আসল কত?

সমাধানঃ

      ১০০ টাকার ১ বছরের সুদ ৪ টাকা
         ১       "     ১      "        "   ৪/১০০ "
        ১        "     ৫      "        "  ৪x৫/১০০ "
     ৮৫০      "     ৫       "       "  ৪x৫x৮৫০/১০০ " বা, ১৭০ টাকা

  নির্ণেয় সুদ ১৭০ টাকা এবং সুদ-আসল (৮৫০+১৭০) টাকা বা, ১০২০ টাকা।


২। শতকরা বার্ষিক ২.৫ টাকা হার সুদে কত টাকার ১০ বছরের সুদ ২০০ টাকা হবে?

সমাধানঃ

   ১০০ টাকার ১ বছরের সুদ ২.৫ টাকা
  ১০০      "     ১০   "         "   ২.৫x ১০ টাকা বা, ২৫ টাকা
 সুতরাং,  সুদ ২৫ টাকা হলে আসল হয় ১০০ টাকা

              "     ১     "       "        "       "   ১০০/২৫ টাকা

            "  ২০০   "       "        "       "   ১০০x২০০/২৫ টাকা বা, ৮০০ টাকা।


      নির্ণেয় আসল ৮০০ টাকা।


৩। শতকরা বার্ষিক কত হার সুদে ৭০০ টাকার ৫ বছরোর সুদ ১০৫ টাকা হবে?


সমধানঃ

  ৭০০ টাকার ৫ বছরের সুদ ১০৫ টাকা

   ৭০০     "      ১      "        "    ১০৫/৫ টাকা

    ১        "      ১     "         "    ১০৫/ (৫x৭০০) "

   ১০০   "       ১    "          "   (১০৫x১০০) / (৫x৭০০) টাকা বা, ৩ টাকা।


নির্ণেয় সুদের হার ৩ টাকা।     উত্তরঃ ৩%


৪। শতকরা বার্ষিব ৬ টাকা হার সুদে কত বছরে ৪৫০ টাকা সুদে- আসলে ৫৫৮ টাকা হবে?

সমাধানঃ

    এখানে সুদ =  (৫৫৮ - ৪৫০) টাকা = ১০৮ টাকা।


  ১০০ টাকার ১ বছরের সুদ ৬ টাকা

   ১       "       ১      "        "   ৬/১০০ "

 ৪৫০    "       ১      "       "    ৬ x ৪৫০ / ১০০ টাকা বা, ২৭ টাকা।


   ৪৫০ টাকার সুদ ২৭ টাকা হয় ১ বছরে

   ৪৫০      "       "     ১     "      "   ১/২৭ "

  ৪৫০      "       "    ১০৮  "     "    ১x১০৮/২৭ বা, ৪ বছরে।

    নির্ণেয় সময় ৪ বছর।


৫। শতকরা বার্ষিক ৫ টাকা হার  সুদে কোনো আসল কত বছরে সুদে-আসলে দ্বিগুণ হবে?

সমাধানঃ

    মনেকরি, আসল ১০০ টাকা। অতএব, সুদ-আসল ১০০ টাকার দ্বিগুণ হবে অর্থাৎ, ২০০ টাকা হবে এবং সুদ (২০০ - ১০০) টাকা বা, ১০০ টাকা।


    ১০০ টাকার ১ বছরের সুদ ৫ টাকা।

    ৫ টাকা ১০০ টাকার ১ বছরের সুদ

    ১    "        "         "     ১/৫   "        "

   ১০০  "      "         "     ১x১০০/৫  "   " বা, ২০ বছরের সুদ।


       নির্ণেয় সময় ২০ বছর।

3135 views

Related Questions

আমার জিএফ এর সাথে আমার ২.৫ বছরের রিলেশন।আমার বয়স ২১ বছর আর জিএফ এর বয়স ১৮ বছর।আমার জিএফ আমাকে ছাড়াও কিছুদিন অন্য একটা ছেলের সাথে ফোনে কথা বলতো।আমি জানতে পারলে কোরান শপথ করে বলেছে, সে তার সাথে এমনি কথা বলছে।তাকে ভালবাসে না, ভালবাসে শুধু আমাকে। আর (কোরান শপথ) করে বলেছে এমন ভুল আর কোনদিন হবেনা আর সে শুধু আমাকে চাই ।২-৩ দিন অনেক কান্নাকাটি করছে আর আমার কাছে মাফ চেয়েছে।,আর সেই ছেলেটার সামনে আমার জিএফ বলেছে যে সে শুধু আমাকে ভালবাসে, আর তার সাথে এমনি কথা বলেছে।এখন কথা হলো মেয়েটা কি আমাকে সত্যই ভালোবাসে। জানাটা প্রয়োজন, কারণ মেয়েটা আমাকে প্রচন্ড চাপ দিচ্ছে বিয়ে করার জন্য।?
3 Answers 3147 Views