আপনি একটি জলদস্যু জাহাজের কাপ্তান, এবার এই ধাঁধার সমাধান করে নিজের বুদ্ধিমত্তার পরিচয় দিন?

আপনি একটি জলদস্যু জাহাজের কাপ্তান। মনে করুন আপনি একটি স্বর্ণভর্তি সিন্দুক খুঁজে পেলেন আপনি। স্বর্ণ কীভাবে ভাগাভাগি হবে সে ব্যাপারে আপনার নাবিকদের ভোট দিতে বলা হলো। 

আপনার পক্ষে যদি অর্ধেকের কম জলদস্যু ভোট দেয় তবে আপনাকে মরতে হবে এবং পরবর্তী পদস্থ নাবিক কাপ্তান পদে অধিষ্ঠিত হয়ে নতুন প্রস্তাব প্রদান করবে, তার ক্ষেত্রেও একই শর্ত বিদ্যমান।

জাহাজে মোট নাবিক ৪ জন। সবাই লোভি, বুদ্ধিমান এবং গণিতে বেশ পটু।


এখন কিভাবে এই সমস্যার সমাধান করলে আপনি জীবিত থাকবেন আবার স্বর্ণের ভালো অংশও পাবেন?

Md Ariful Islam
বিএসসি(সিএসই), এমবিএ(মার্কেটিং)
সফটওয়্যার ইঞ্জিনিয়ার Bissoy.com
4090 views

2 Answers

জাহাজের অর্ধেক জলদস্যুর সাথে সোনা ভভাগাভাগি করে নিবো। বাকী অর্ধেক কে কিচ্ছুই দিবো না। 

4090 views Answered

ধাঁধাটি বুঝতে হলে আমাদের উলটো দিক থেকে হিসেব নিকেশ করতে হবে।

তার আগে কাপ্তান ও নাবিকদের কিছু নাম দেয়া যাক- রুস্তম(c), আবিল, বিলি, আজগর এবং সাজিব।

প্রথম ৩ জন অর্ধেকের কম ভোট পেয়ে মারা পড়লে বাকি থাকবে ২ জন, আজগর এবং সাজিব।

আজগর তখন ১০০:০ অনুপাত প্রস্তাব করবে, যেহেতু তার ভোট এক্ষেত্রে ৫০% সেহেতু সাজিবের "না" ভোট কোনো প্রভাবই ফেলবেনা।

শেষ ৩ জন, অর্থাৎ বিলি, আজগর ও সাজিদ বাকি থাকলে বিলি ৯৯:০:১ এই অনুপাতে ভাগ করার প্রস্তাব দিবে।

গণিতে ভালো হওয়ায় সাজিদ জানে যে সে "না" ভোট দিলে কিছুই পাবেনা, তার চেয়ে ভালো "হ্যাঁ" ভোট দিয়ে সামান্য কিছু পাওয়াও ভালো।

শেষ চারজন বাকি থাকলে আবিল কাপ্তান হবে। সে ৯৯:০:১:০ এই অনুপাতে ভাগ করার প্রস্তাব করবে। আজগর জানে সে "না" ভোট দিলে বিলি ৯৯:০:১ প্রস্তাব করবে যেখানে সে কিছুই পাবেনা। তাই সে "হ্যাঁ" ভোট দিয়ে সন্তুষ্ট থাকবে।


এবার প্রশ্নে আসা যাক, ৫ জনের ক্ষেত্রে রুস্তম ৯৮:০:১:০:১ অনুপাত প্রস্তাব করলে সে বেচে থাকবে এবং সর্বোচ্চ পরিমাণ স্বর্ণমুদ্রা পাবে।

বিলি এবং সাজিব এই প্রস্তাবে হ্যাঁ ভোট দিবে কারন আবিলের নিকট ক্ষমতা গেলে তারা কিছুই পাবেনা।

৩:২ ভোট পেয়ে রুস্তম নিজ প্রস্তাবনা অনুযায়ী স্বর্ণ ভাগাভাগি করবে এবং মুখে তৃপ্তি আর স্বস্তির হাসি নিয়ে ফিরে যাবে।


নাবিক বা ভোটদাতার সংখ্যা যতই হোক, উল্লিখিত প্রেক্ষাপটে কাপ্তানের বেচে থাকার জন্য নিম্নোক্ত অনুপাত মেনে চলতে হবে-

image


4090 views Answered

Related Questions

Next steps