দাগহীন সুস্থ ত্বক চাই?
আমি ১বছর যাবত চায়না ক্রিম ব্যবহার করেছি।এখন আর ব্যবহার করিনা।আমি এখন অনেক কালো হয়ে গেছি।পুরো মুখে দাগ আর ছোট ছোট ব্রণ।এখন,আমার প্রশ্ন হচ্ছে,আমি কি করলে দাগ হীন সুস্থ ত্বক পাবো।দয়া করে বলবেন কি?
5 Answers
আপনার সমস্যা টা খুবই বিরক্তি কর একটা সমস্যা।আপনি রোদে খুবই কম বের হবেন।দিনে যতবার পারেন পরিষ্কার পানি দিয়ে মুখ ধুবেন।অরিজিনাল মধু ও পারলে তার সাথে একটু লেবুল রস ভালোভাবে মুখে লাগিয়ে ম্যাসেস করুন।ইনশআল্লাহ উপকৃত হবেন।
ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধিতেও অনেকে অনেক ধরণের কাজ করে থাকেন। কিন্তু দাগহীন ফর্সা কোমল ত্বক পেতে এতো কিছু করার সত্যিই কোনো প্রয়োজন নেই। প্রকৃতিতেই রয়েছে অনেক কিছুর সমাধান। প্রাকৃতিক উপায়ে খুব সহজেই পেতে পারেন মনের মতো দাগহীন ফর্সা কোমল ত্বক। আর এতে সময়ও ব্যয় হবে খুব কম। যা যা লাগবেঃ - ২ টেবিল চামচ বেসন - ১ চিমটি হলুদ গুঁড়ো - পরিমাণমতো দুধ - তৈলাক্ত ত্বক হলে কয়েক ফোঁটা লেবুর রস - সামান্য মধু পদ্ধতিঃ - প্রথমে ত্বক বেশ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিন। ফেশওয়াস ব্যবহার করতে পারেন। ত্বক পরিষ্কার থাকতে হবে। - এরপর একটি বাটিতে সবকটি উপকরণ (মধু বাদে) ভালো করে মিশিয়ে ঘন পেস্টের মতো তৈরি করে নিতে হবে। এবং পুরো মুখে, ঘাড়ে ও গলায় ভালো করে লাগিয়ে নিন। - ২০ মিনিট মিশ্রণটি ত্বকে লাগিয়ে রাখুন। এরপর শুকিয়ে গেলে আলতো ঘষে ঘষে তুলে ফেলুন। - পানি দিয়ে ভালো করে মুখ ধুয়ে নিন। ত্বক যেনো ভালো করে পরিষ্কার হয়ে যায়। এতে করে হলুদের হলদেটে ভাবও দূর হয়ে যাবে। - এরপর আঙুলের ডগায় সামান্য মধু লাগিয়ে পুরো মুখে গোল গোল করে ঘুরিয়ে ম্যাসেজ করতে থাকুন। প্রায় ১০ মিনিট ম্যাসেজের পর হালকা গরম পানি দিয়ে ত্বক ভালো করে ধুয়ে ফেলুন। - ত্বক ভালো করে ধোয়ার পর পরিষ্কার তোয়ালে দিয়ে মুখ শুকিয়ে নিন। এরপর প্রায় ৪/৫ ঘণ্টা ত্বকে কোনো ধরণের প্রসাধনী ব্যবহার করবেন না। - সপ্তাহে মাত্র ২/১ দিন এভাবে মাত্র ৩০ মিনিট ব্যয়ে ত্বক হয়ে উঠবে দাগহীন, ফর্সা ও কোমল। ভালো ফল পেতে রাতে করুন এই ত্বকের যত্ন।
আপনি দাগের জন্য মেলাট্রিন creamটা ব্যাবহার করতে পারেন। রাতে ঘোমানোর আগে যেখানে দাগ আছে সেখানে অল্প পরিমাণে লাগাবেন শুুধু রাতে ব্যাবহার করবেন। আশা করি ভাল ফল পাবেন। cream টির মূল্য ২০০ টাকা।
modern anti spot skin cream
এই ক্রিমটা ১ সপ্তাহের মধ্যে ব্রুন ও ব্রুনের দাগ।
বা যেকোনো দাগ দূর করে।(১০০%)
প্রতিদিন রাতে শোয়ার আগে ব্যাবহার করতে হবে।
৭ দিনের মধ্যে কাজ না হলে দোকানদার টাকা
ফেরত দিতে বাধ্য হবে।
কারন ক্রিমটি গ্যারান্টির।
আমি নিজেই ইউজ করেছি এবং সুফল ও পেয়েছি।
(ছেলে মেয়ে উভয়ের জন্য)
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy