এটা কি সঠিক?
আমি একজন সুন্নি,ভাই মুতা বিবাহ এর বেপার এ আমি জানতে পেরেছি এটা আসলে কি আর এটা কি করা যাবে।দয়া করে ১০০% সঠিক না জেনে উত্তর দিবেন না ভাই।এটা খুব ই serious বিষয় আমার জন্য।
1 Answers
সুন্নী ইসলামে মুতা বিবাহ নিষিদ্ধ করা হয়েছে। মহানবী (স)-এর মক্কা বিজয়ের কিছু সময় পর এটি নিষিদ্ব করা হয় এবং খলিফা হযরত ওমর (রা)-এর রাজত্বকালে এটি সম্পূর্ণভাবে নিষিদ্ব করা হয়। তবে শিয়া ইসলামে এ বিবাহ আজো প্রচলিত রয়েছে। তবে শিয়া ইসলামে এ বিবাহ প্রচলিত থাকলেও সকল শিয়াদের জন্যই মুতা বিবাহ প্রযোজ্য নয়। তবে বিবাহকৃত মহিলা/পুরুষ অবশ্যই মুসলমান হতে হবে। এছাড়া যারা বিবাহিত, তারা মুতা বিবাহ করতে পারবে না। আল্লাহ যাদেরকে বিবাহ করার সামর্থ্য দেয়নি, তারাই সম্মান বাঁচানোর জন্য মুতা বিবাহ করতে পারবে। আর যারা বিবাহ করে নি কিন্তু যৌনতৃপ্তির প্রয়োজন, কেবলমাত্র তাদের জন্যই মুতা বিবাহ জায়েজ বা বৈধ। আর এটা শুধু শিয়াদের ক্ষেত্রে। সুন্নি মুসলমানদের জন্য মুতা বিবাহ কখনোই জায়েজ নেই। বরং এটা জিনা। তাই তা হারাম ও ভয়ঙ্কর কবিরা গুনাহ। মুতা বিয়েকে হালাল মনে করলে নাজাতপ্রাপ্ত দল তথা আহলে সুন্নাত ওয়াল জামায়াত থেকে সে বেরিয়ে যাবে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy