2 Answers

পরমাণু সব সময় চার্জ নিরপেক্ষ থাকে। কারণ পরমাণুর কেন্দ্রে নিউক্লিয়াসে প্রোটন ও নিউট্রন থাকে। প্রোটন ধনাত্মক চার্জযুক্ত কিন্তু নিউট্রন চার্জ নিরপেক্ষ। অপরদিকে, পরমাণুর নিউক্লিয়াসের বাইরে বিভিন্ন কক্ষপথে ঋণাত্মক চার্জযুক্ত ইলেকট্রন থাকে। নিউক্লিয়াসে যতটি ধনাত্মক চার্জযুক্ত প্রোটন থাকে নিউক্লিয়াসের বাইরে বিভিন্ন কক্ষপথে ঠিক ততটি ঋণাত্মক চার্জযুক্ত ইলেকট্রন থাকায় প্রোটন ও ইলেকট্রনের চার্জ পরস্পরকে প্রশমিত করে তাই পরমাণু চার্জ নিরপেক্ষ।

4159 views Answered

একটি পরমানু যখন অন্য পরমানু থেকে ইলেকট্রন গ্রহণ করে অথবা এক বা একাধিক ইলেকট্রন বর্জন করে তখন সে পরমানুটি আর চার্জ নিরপেক্ষ থাকে না । পরমানু ইলেকট্রন গ্রহণ করলে ঋণাত্বক চার্জে চার্জিত হয় । আর ইলেকট্রন বর্জন করলে ধানাত্বক চার্জে চার্জিত হয় ।

4159 views Answered

Related Questions

Next steps