সবচেয়ে ভালো পিল কোনটি?

কোন সাইড এফেক্ট নেই বা অতি অল্প এমন পিল কোনটি? দয়া করে কেউ সাজেস্ট করুন।  আর কিভাবে খেতে হবে? কখন খেতে হবে প্লিজ কেউ একটু বলেন 

2573 views

1 Answers


জন্মনিয়ন্ত্রণ পিল সব গুলোতেই সাইট ইফেক্ট আছে বা থাকে যা শরীরের সুস্থতার উপর  নির্ভর করে প্রভাব ফেলে। কাজেই আপনি যেকোন স্বল্পমেয়াদী পিল গুলো খেতে পারেন নিয়মিতভাবে।

আপনি স্বল্পমেয়াদী ফেমিকন /সুখি/ণরেট২৮ / ফেমিপিল / মারভেলন / ইত্যাদি স্বল্পমেয়াদী পিল গুলো নিয়মিতভাবে খেতে পারেন।


উক্ত পিল গুলোর মধ্যে যেকোন একটি পিলের পাতা ক্রয় করতে পারেন যা ফার্মেসী থেকে দাম সিমিত ২৫-৪০ + এর মধ্যেই।


উক্ত পিল গুলো খাওয়ার নিয়ম একই যা স্বল্পমেয়াদী জন্মবিরতীকরন ফেমিকন/ইত্যাদি পিল গুলো সাধারণত পিরিয়ডের প্রথম দিন থেকে পঞ্চম দিনের মধ্যে যে কোনও দিন পিল খাওয়া শুরু করা যেতে পারে। প্রতিদিন রাত্রে খাবার খাওয়ার পর নির্দিষ্ট পিলটি(তির চিহ্ন হতে) খেতে হবে। পর পর ২১ দিন খেতে হবে। তারপর এক সপ্তাহ বন্ধ রেখে আবার নতুন প্যাকেট শুরু করতে হবে একই নিয়মে। তাছাড়া এসব পিল খাওয়ার নিয়ম পিলের বক্সের ভিতরে থাকা ছোট চিরকুট এ দেখে নিবেন। 

কোন একদিন ভুলে গেলে পরদিন দুটো পিল খেতে হবে। পরবর্তীতে বাচ্চা নিতে ইচ্ছুক হলে সে ক্ষেত্রে ৩-৪ মাস আগে থেকে পিল খাওয়া বন্ধ করে দিতে হবে।  

এছাড়াও বিস্তারিত জানতে আমার এই উত্তর টি পড়ুন।

আশা করি বুঝতে পারছেন। 

ধন্যবাদ। 

2573 views Answered

Related Questions

Next steps