আমি যে টাকা খরছ করেছি তাকে কি আমি সেই টাকা গুলো ফেরত দিয়ে দেব?
আমার এক বন্ধুর কাছে আমি কিছু টাকা পেতাম কিন্তু সেই টাকা সে আমাকে দিতে পারছিল না তাই সে জুয়া খেলে আমাকে কিছু টাকা পরিশুধ করে আমি ইতি মদ্দে কিছু টাকা খরছ করে ফেলেছি এখন এক হুজুর বললেন টাকা গুলা আমারা জন্নে হালাল নয় কারন আমি তার আয়ের উতস জানি (জুয়া খেলা) আমার প্রশ্ন হল আমি যে টাকা গুলা খরছ করেছি তাকে কি আমি সেই টাকা গুলা ফেরত দিয়ে দেব খরছ যেগুলা করেছিলাম কেউ কুনু ভালা হুজুরের কাছ থেকে উত্তর টা দেবেন আশা করি?
1 Answers
বন্ধুর বন্ধুত্ব বজায় রাখতে যিনি জুয়া খেলেও কিছু টাকা পরিশোধ করে এমন বন্ধু আর কোথায় পাবেন?
কারণ তিনি জানেন, ইসলামী শরিয়ত ঋণ পরিশোধের ক্ষেত্রে অত্যধিক গুরুত্বারোপ করেছে। হাদিসে এসেছে, হযরত সামুরা (রা.) থেকে বর্ণিত, নবী করীম (সা.) বলেন, হাতের উপর ওই বস্তুর দায়বদ্ধতা রয়েছে, যা সে গ্রহণ করেছে, যে পর্যন্ত না তা প্রাপকের নিকট ফিরিয়ে দেয়।
এজন্যই হয়তো তিনি নিজে পাপ করেও আপনার ঋণ পরিশোধ করেছে। কারন সে নিরুপায়। তার জন্য আপনি কিছু করতে পারবেন না তা কি করে হয়?
মহান আলাহ তায়ালা বলেন, আর ঋণগ্রস্থ ব্যক্তি যদি অভাবী হয়, তাহলে তাকে স্বচ্ছল হওয়া পর্যন্ত অবকাশ দাও। আর যদি ঋণ মাফ করে দাও, তাহলে সেটা তোমাদের জন্য আরও উত্তম, যদি তোমরা তা জানতে। (সূরা বাকারা : ২৮০)।
আয়াতে বর্ণিত ঋণ গ্রহণকারীকে অবকাশ প্রদান করার পরও যদি স্বচ্ছলতা ফিরে না আসে। তাবরানীর হাদীসে রয়েছে যে, যে ব্যক্তি কিয়ামতের দিন আল্লাহর আরশের ছায়া লাভ কামনা করে সে যেন এই প্রকারের দরিদ্রদেরকে অবকাশ দেয় বা ঋণ সম্পূর্ণরূপে মাফ করে দেয়।
মুসনাদ-ই-আহমাদের হাদীসে রয়েছে যে, যে ব্যক্তি কোন দরিদ্র লোকের উপর স্বীয় প্রাপ্য আদায়ের ব্যাপারে নম্রতা প্রকাশ করে এবং তাকে অবকাশ দিয়ে থাকে; অতঃপর যতদিন পর্যন্ত সে তাকে তার প্রাপ্য পরিশোধ করতে না পারবে ততদিন পর্যন্ত সে প্রতি দিন সেই পরিমাণ দানের পুণ্য পেতে থাকবে।
ভাই আপনি বলছেন, আমার এক বন্ধুর কাছে আমি কিছু টাকা পেতাম কিন্তু সেই টাকা সে আমাকে দিতে পারছিল না তাই সে জুয়া খেলে আমাকে কিছু টাকা পরিশোধ করে। এখানে (দিতে না পারার কারনের জন্য) উল্লেখিত রেফারেন্স দেওয়া হয়েছে।
শেষে একটা কথা বলব যে, আপনি যে টাকা খরছ করেছেন তাকে সেই টাকা গুলো ফেরত দিয়ে দিতে পারেন এটা উত্তম। ঋণ গ্রহণকারীকে একটা অবকাশ প্রদান করুন তার স্বচ্ছলতা ফিরে না আসা পর্যন্ত।
কিন্তু আপনি যদি অস্বচ্ছল হোন, সেই টাকা আপনার একান্তই লাগবে, নিরুপায় হলে সেই টাকা আপনার জন্য হালাল। এক্ষেত্রে যে টাকা গুলা খরচ করেছেন তাকে সেই টাকা গুলা ফেরত দিয়ে দেঅয়া লাগবে না। আশাকরি উত্তরটা পেয়েছেন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy